খাবার কেনেন লাইনে দাঁড়িয়ে, পছন্দ কুমড়ো, সর্ষে শাকের মতো ঘরোয়া খাবার! কী খান চিনের প্রেসিডেন্ট শি জিনপিং?
নিজস্ব সংবাদদাতা
১৪ সেপ্টেম্বর ২০২৬ ২১ : ০৩
শেয়ার করুন
1
14
রাষ্ট্রনেতাদের খাবারের কথা উঠলেই চোখের সামনে ভেসে ওঠে রাজকীয় আয়োজন, দামি উপকরণ এবং বাহারি পদ। কিন্তু চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ক্ষেত্রে ছবিটা বেশ আলাদা। বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতার ব্যক্তিগত খাবারের পছন্দ নাকি বেশ সাধারণ।
2
14
সম্প্রতি দিল্লিতে ১৮তম BRICS সম্মেলনে যোগ দিতে এসে প্রায় ২৪ ঘণ্টা ভারতে ছিলেন শি জিনপিং। সেই সময় তিনি চাণক্যপুরীর তাজ প্যালেসে ছিলেন। তবে তাঁর খাবারের পছন্দের কথা সামনে আসতেই জানা গেল, সাধারণ ঘরোয়া খাবারই খেতে ভালবাসেন জিনপিং৷
3
14
শি জিনপিংয়ের সবচেয়ে আলোচিত খাবারের গল্প ২০১৩ সালের। বেজিংয়ের একটি সাধারণ রেস্তরাঁয় গিয়ে তিনি ছ’টি পর্ক ও স্প্রিং অনিয়ন বান, এক বাটি লিভার স্ট্যু, এবং এক প্লেট সর্ষের শাক অর্ডার করেছিলেন।
4
14
পুরো খাবারের দাম পড়েছিল মাত্র ২১ ইউয়ান, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩০০ টাকা। তবে চমক এখানেই শেষ নয়, চিনের সর্বোচ্চ নেতাদের একজন হয়েও তিনি লাইনে দাঁড়িয়ে খাবার কিনেছিলেন, নিজেই দাম মিটিয়েছিলেন এবং অন্য সাধারণ মানুষের সঙ্গে একই টেবিলে বসে খেয়েছিলেন।
5
14
এর আগেও তাঁর খাবারের পছন্দে ধরা পড়েছে সাধারণ রুচির ছাপ। ২০১২ সালে হেবেই প্রদেশের ফুপিং কাউন্টি সফরের সময় রাতের খাবারে ছিল ব্রাউন সসে রান্না করা চিকেন নাগেটস, পর্ক বেলি দিয়ে স্টার-ফ্রাই করা গার্লিক স্প্রাউট এবং রসুন দিয়ে রান্না করা সবজি।
6
14
জিনপিং বিশেষভাবে জানিয়েছিলেন, খাবারের সঙ্গে যেন মদ পরিবেশন না করা হয়। সেই সফরের আরও একটি ঘটনা শিরোনামে এসেছিল।
7
14
শি মাত্র ১৬ বর্গমিটারের অর্থাৎ ১৭২ স্কোয়ারফিটের ঘরে থেকেছিলেন। ঘরের বাথরুমের টাইলসও ভাঙাচোরা ছিল।
8
14
কর্মীরা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করলে শি নাকি জানিয়েছিলেন, ঘরটি পরিষ্কার এবং থাকার জন্য যথেষ্ট ভাল। এমনকি বেরিয়ে যাওয়ার আগে বিল মিটিয়ে দেওয়ার নির্দেশও দিয়েছিলেন।
9
14
শির স্মৃতিতে আরও গভীরভাবে রয়েছে শানশি প্রদেশের লিয়াংজিয়াহে গ্রামের খাবার। ২০১৫ সালে সেখানে ফিরে গিয়ে তিনি খেয়েছিলেন আচার দেওয়া সবজি, ভাজা কেক, চিকেন, মাটন এবং কুমড়ো।
10
14
শির স্মৃতিতে আরও গভীরভাবে রয়েছে শানশি প্রদেশের লিয়াংজিয়াহে গ্রামের খাবার। ২০১৫ সালে সেখানে ফিরে গিয়ে তিনি খেয়েছিলেন আচার দেওয়া সবজি, ভাজা কেক, চিকেন, মাটন এবং কুমড়ো।
11
14
রাজনৈতিক অতিথিদের সঙ্গেও তাঁকে মাটন পাই, মাটন স্যুপ ও নুডলসের মতো স্থানীয় খাবার খেতে দেখা গিয়েছে।
12
14
এমনকি ২০১৪ সালে চিনা সেনাদের সঙ্গে চীনা নববর্ষের আগে জিনপিং টমেটো দিয়ে বানানো স্ক্র্যাম্বলড এগ খেয়েছিলেন।
13
14
অর্থাৎ, রাষ্ট্রীয় ভোজে যতই দামি ও বাহারি পদ পরিবেশন করা হোক না কেন, শি জিনপিংয়ের ব্যক্তিগত খাবারের পছন্দে বারবার ফিরে আসে স্টিমড বান, নুডলস এবং শানশির ঘরোয়া রান্না।
14
14
রাষ্ট্রীয় আতিথেয়তার চাকচিক্যের বাইরে তাঁর খাবারের গল্প যেন তুলে ধরে একেবারেই অন্য এক ছবি—সাধারণ, পরিচিত এবং নিজের শিকড়ের সঙ্গে যুক্ত।