প্রশান্ত মহাসাগরের ‘সুপার এল নিনো’ দাপট দেখাচ্ছে গোটা বিশ্বে। এবার ত্রাহি ত্রাহি রব। সমুদ্রের তাপমাত্রা রেকর্ড হারে বৃদ্ধি পাওয়ায় তৈরি হয়েছে বন্যা, খরা ও তীব্র দাবদাহের দুর্যোগ।
2
6
পরিস্থিতি এতটাই আশঙ্কাজনক যে, আগামী ছয় মাসে চরম গরমে বিশ্বে ৩ লক্ষ ৭৩ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হতে পারে বলে দাবি ‘ক্লাইমেট ইমপ্যাক্ট ল্যাব’-এর।
3
6
সবচেয়ে মর্মান্তিক ছবিটা উঠতে চলেছে ‘গ্লোবাল সাউথ’-এ। আগামী বছর মার্চের মধ্যে শুধু ভারতেই দাবদাহে প্রায় ৫৫ হাজার প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে, যার সিংহভাগই হতে পারে মার্চে।
4
6
প্রায় একই রকম ভয়াবহ পরিস্থিতি নাইজেরিয়াতেও (৫৬,০০০ মৃত্যু)। এর পাশাপাশি ইন্দোনেশিয়া (২৯,০০০) ও ব্রাজিলেও (১৯,০০০) ব্যাপক মৃত্যুমিছিলের সতর্কবার্তা দেওয়া হয়েছে।
5
6
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, বাতাসের গতি শ্লথ হয়ে যাওয়ায় মুম্বইয়ের মতো উপকূলাঞ্চলীয় শহরে বায়ুদূষণের মাত্রা আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।
6
6
বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানিয়েছে, ১৯৫০ সালের পর এটিই সর্বাপেক্ষা শক্তিশালী এল নিনো। ডিসেম্বরে এর দাপট চরম সীমায় পৌঁছবে। এটি ২০২৭ সালের শুরু পর্যন্ত বহাল থাকতে পারে।