আগামী ৩ মার্চ বিস্ময়৷ এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে গোটা বিশ্ব। ওই দিন ভোরে আকাশজুড়ে দেখা মিলবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের। আমেরিকার আকাশ থেকে এই দৃশ্য সবচেয়ে স্পষ্টভাবে দেখা যাবে বলে জানিয়েছেন নাসার বিজ্ঞানীরা।
2
7
নাসা সূত্রে খবর, সূর্য এবং চাঁদের মাঝে পৃথিবী চলে আসায় পৃথিবীর ছায়া যখন পুরোপুরি চাঁদকে ঢেকে ফেলে, তখনই ঘটে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই বিশেষ সময়ে চাঁদ লালচে-কমলা আভা ধারণ করে, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ‘ব্লাড মুন’।
3
7
নাসার তথ্য অনুযায়ী, উত্তর ও মধ্য আমেরিকায় ৩ মার্চ ভোর ৪টে থেকে সকাল ৭টার মধ্যে এই গ্রহণ সবচেয়ে ভালো দেখা যাবে। সকাল ৯টা পর্যন্ত আংশিক গ্রহণ চলতে থাকবে। তবে শুধু আমেরিকাই নয়, এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়ায় সন্ধ্যাবেলায়। আবার প্রশান্ত মহাসাগরের কিছু কিছু অংশেও রাতভর এই গ্রহণ স্পষ্ট দেখা যাবে।
4
7
অন্যদিকে, ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, ৩ মার্চের এই গ্রহণ অত্যন্ত গভীর একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে। এর মান ১.১৫৫, যার অর্থ চাঁদ পৃথিবীর ছায়ার একদম মধ্যভাগ দিয়ে অতিক্রম করবে।
5
7
ভারত, পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া এবং আমেরিকা মহাদেশ থেকে এই গ্রহণ স্পষ্ট দেখা যাবে। তবে মধ্য এশিয়া এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশে শুধুমাত্র আংশিক গ্রহণ দৃশ্যমান হবে। দুর্ভাগ্যবশত, আফ্রিকা বা ইউরোপ থেকে এই দৃশ্য দেখার কোনও সুযোগ নেই।
6
7
নাসার বিজ্ঞানীরা জানাচ্ছেন, পূর্ণিমার চাঁদ থাকলেই কেবল চন্দ্রগ্রহণ সম্ভব। পরিষ্কার আকাশ থাকলে খালি চোখেই এই দৃশ্য উপভোগ করা যাবে।
7
7
বাইনোকুলার বা টেলিস্কোপ ব্যবহার করলে চাঁদের এই লালচে রূপ আরও স্পষ্টভাবে ধরা পড়বে। গ্রহণ চলাকালীন চাঁদ ‘লিও’ বা সিংহ নক্ষত্রমণ্ডলের মধ্যে অবস্থান করবে।