হোটেল বা লজের ঘরে ঢুকলেই নজরে পড়ে ধবধবে সাদা বিছানার চাদর আর বালিশের ওয়ার। কখনও কি মনে প্রশ্ন জেগেছে, সব হোটেল কেন শুধু সাদা রঙের কাপড়ই ব্যবহার করে?
2
8
রঙিন চাদর কি খুব একটা মন্দ লাগত? এর নেপথ্যেও রয়েছে কারণ।
3
8
সাদা রঙ শুদ্ধতা ও পরিচ্ছন্নতার প্রতীক। হোটেলের ঘরে ঢুকে চাদর-বালিশ ধবধবে সাদা দেখলে অতিথিদের মনে শুরুতেই একটা আস্থার জায়গা তৈরি হয়। পরিষ্কার-পরিচ্ছন্ন অনুভব করেন। ঘরে যে স্বাস্থ্যবিধি মানা হয়েছে, তা ওই সাদা রঙ দেখেই বোঝা যায়।
4
8
রঙিন কাপড়ে ময়লা বা দাগ অনেক সময় ঢাকা পড়ে যায়। কিন্তু সাদা কাপড়ে চুল বা সামান্য দাগ থাকলেও তা এড়ানো অসম্ভব। ফলে হোটেল কর্তৃপক্ষও চাদর ধোয়ার বিষয়ে বাড়তি সতর্ক থাকেন। এটি হোটেলের স্বচ্ছতা ও পরিষেবার মানকে অতিথিদের কাছে 'বিশ্বাসযোগ্য' করে তোলে।
5
8
ভ্রমণের ধকল সামলে পর্যটকরা যখন ঘরে ফেরেন, তখন তাঁদের প্রয়োজন মানসিক শান্তি। মনোবিদদের মতে, সাদা রঙ মনের ওপর স্নিগ্ধ প্রভাব ফেলে। ফলে দ্রুত ক্লান্তি দূর করতে সাহায্য করে। পর্যটকরা শান্তিতে ও আরামে ঘুমোতে পারেন।
6
8
ব্যবসায়িক দিক থেকেও সাদা চাদর ব্যবহার করা বেশ সুবিধাজনক। রঙিন কাপড় একসঙ্গে কাচলে রঙ চটে যাওয়ার বা একে অপরের গায়ে লেগে যাওয়ার ভয় থাকে।
7
8
সাদা চাদরের ক্ষেত্রে সেই দুশ্চিন্তা নেই। অনেক চাদর একসঙ্গে ধোয়া যায়। আবার কড়া দাগ তুলতেও ব্লিচিং করতে সুবিধা হয়, যা রঙিন কাপড়ে অসম্ভব।
8
8
পরিপাটি সাদা বিছানা কেবল আভিজাত্যই বাড়ায় না, বরং হোটেলের আতিথেয়তার সংজ্ঞাকেই বদলে দেয়। তাই যুগের পর যুগ ধরে হোটেল ব্যবসায় সাদার রাজত্ব চলে আসছে।