বাজারে সোনার দামের গ্রাফ যে দিকেই ছুটুক না কেন, বাঙালির কাছে হলুদ ধাতুর মহিমা আজও অম্লান। একে কেবল অলঙ্কার ভাবলে ভুল হবে। সোনা আসলে এক ‘পরম বন্ধু’। দুর্যোগের দিনেও মাথা গোঁজার ঠাঁই দেয়। কেন সোনা আজও আমাদের শ্রেষ্ঠ সঞ্চয়?
2
8
ঘোর বিপদে যখন হাতের কাছে নগদ টাকা থাকে না, তখন সোনাই ত্রাতা। জমি বা বাড়ি বিক্রি করতে সময় লাগে, কিন্তু সোনা বন্ধক রেখে বা বিক্রি করে মুহূর্তেই অর্থের সংস্থান করা সম্ভব।
3
8
বাজারদরের উর্ধ্বগতিতে যখন টাকার দাম কমে, সোনার তেজ তখন উল্টে বাড়ে। অর্থাৎ, আপনার জমানো পুঁজিকে মুদ্রাস্ফীতির রাহুগ্রাস থেকে বাঁচাতে সোনার চেয়ে বড় রক্ষাকবচ আর নেই।
4
8
সোনা এমন এক ধাতু যার ক্ষয় নেই। কালান্তরেও এর উজ্জ্বলতা বা গুরুত্ব ফিকে হয় না। উত্তরসূরিদের জন্য এর চেয়ে নিরাপদ উত্তরাধিকার আর কী-ই বা হতে পারে!
5
8
ডলার বা পাউন্ডের দর ওঠানামা করলেও আন্তর্জাতিক বাজারে সোনার কদর সর্বজনীন। পৃথিবীর যে প্রান্তেই যান না কেন, এর বিনিময়ে সুরক্ষা মিলবে নিশ্চিত।
6
8
শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডের মারপ্যাঁচ সাধারণ মানুষের কাছে সব সময় বোধগম্য হয় না। কিন্তু সোনা কেনা এবং রাখা অত্যন্ত সহজ- এতে কোনও বিশেষজ্ঞের পরামর্শ লাগে না।
7
8
সোনা একদিকে যেমন আভিজাত্য ও রুচির পরিচয় দেয়, অন্যদিকে এটিই আপনার পরিবারের সবচেয়ে বড় সঞ্চয়। আনন্দের দিনে অলঙ্কার, আর নিরানন্দের দিনে পরম বন্ধু।
8
8
যুদ্ধ বা মহামারীর মতো পরিস্থিতিতে যখন বড় বড় প্রতিষ্ঠান মুখ থুবড়ে পড়ে, তখনও সোনা তার চিরাচরিত রাজকীয় গরিমা বজায় রাখে। আর্থিক মন্দার বাজারে সোনা বরাবরই ‘সেফ হেভেন’।