বৃহস্পতিবারই (৯ এপ্রিল, ২০২৬) নীতীশ কুমারের দিল্লিতে পৌঁছনোর কথা। শুক্রবার (১০ এপ্রিল, ২০২৬) রাজ্যসভায় শপথ নেবেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জনতা দল ইউনাইটেড (জেডিইউ)-এর প্রধান নীতীশ কুমার। এরপর আগামী ১৪ এপ্রিল মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন তিনি।
2
6
বিহারের মসনদে কে হবে নীতীশের উত্তরসূরি? তা নিয়ে আলোচনার জন্য আগামী ১৩ এপ্রিল বিহার মন্ত্রিসভার একটি বৈঠক নির্ধারিত রয়েছে।
3
6
সূত্রের খবর, দেশের অন্যতম দীর্ঘমেয়াদী মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) শীর্ষনেতাদের জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর পদ কোনওভাবেই শূন্য রাখা সম্ভব নয়। নীতীশ কুমার চান তাঁর বর্তমান ডেপুটি এবং বিজেপি নেতা সম্রাট চৌধুরীই মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করুন। দলের শীর্ষনেতৃত্বের কাছে তিনি নিজের এই ইচ্ছার কথা জানিয়েও দিয়েছেন।
‘সমৃদ্ধি যাত্রা’ সহ একাধিক জনসভায় নীতীশ কুমার পরোক্ষভাবে ইঙ্গিত দিয়েছেন যে, সম্রাট চৌধুরীকেই বিহারের ভবিষ্যৎ নেতা হিসেবে বিবেচনা করা উচিত।
6
6
২০২৫ সালে বিহার বিধানসভা নির্বাচনে জাতীয় গণতান্ত্রিক মোর্চার (এনডিএ) বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। বিজেপির তুলনায় আসন কম থাকলেও মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন জেডিইউ নেতা নীতীশ কুমার। তার মাত্র কয়েক মাসের মাথায় নীতীশ কুমারের রাজ্যসভায় যাওয়ার সিদ্ধান্ত বিহারের রাজনীতিতে একটি যুগের অবসান। তবে, তাঁর উত্তরসূরি হিসেবে কার নাম চূড়ান্ত হবে, তা স্পষ্ট হবে আনুষ্ঠানিক ঘোষণায়।