ঘুরে বেড়াতে কে না ভালোবাসে! শখের বসে হোক কিংবা কাজের তাগিদে- ভ্রমণ এখন আমাদের রোজকার জীবনেরই অঙ্গ। আর দূরপাল্লার ভ্রমণের ক্ষেত্রে আকাশপথই আমজনতার পয়লা পছন্দ।
2
10
আকাশপথে যাতায়াত এখন মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি মাধ্যম। এদিকে এই বিমান যাত্রাতেই যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে রয়েছে কিছু বিধিনিষেধ।
3
10
বিমানে চেপে আকাশপথে পাড়ি দেওয়ার আনন্দ মাটি হতে পারে সামান্য অসতর্কতায়। যাত্রী সুরক্ষার স্বার্থে হাতব্যাগ কিংবা চেক-ইন লাগেজের ক্ষেত্রে একগুচ্ছ কড়া নিয়ম মেনে চলে বিমানসংস্থাগুলি।
4
10
নিয়ম না জানলে সাধের জিনিস বিমানবন্দরেই খোয়া যেতে পারে। তাই এই নিয়ম মেনে যাতায়াত করা অত্যন্ত জরুরি।
5
10
আশ্চর্যের বিষয় হলো, এই সাধারণ বিমান বিধি নিয়ে কৌতূহল শুধু যাত্রীদের মধ্যেই সীমাবদ্ধ নয়, স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি), রেল কিংবা ব্যাঙ্কিংয়ের মতো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও এই সংক্রান্ত প্রশ্ন প্রায়শই দেখা যায়।
6
10
তেমনই একটি অত্যন্ত জনপ্রিয় অথচ ধাঁধার মতো প্রশ্ন হলো- কোন ফল নিয়ে বিমানে ওঠার ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে? ৯৯ শতাংশ মানুষই যার সঠিক উত্তর জানেন না।
7
10
রসনা তৃপ্তিতে যে ফলের জুড়ি মেলা ভার, তা-ই কিনা বিমানের ‘নিষিদ্ধ’ তালিকায়! অবাক লাগলেও সত্যি, সেই ফলটি হল আমাদের অতি পরিচিত নারকেল। গোটা বা শুকনো নারকেল সঙ্গে নিয়ে বিমানে ওঠার অনুমতি মেলে না।
8
10
আসলে বিজ্ঞানের নিয়মে নারকেলের মধ্যে প্রচুর পরিমাণে প্রাকৃতিক তেল থাকে। শুকনো নারকেল বা 'কোপরা' সহজেই আগুন ধরে যাওয়ার ক্ষমতা রাখে। ফলে বিমানের সুরক্ষার খাতিরে এটিকে দাহ্য বস্তুর তালিকাতেই রাখা হয়।
9
10
একাধিক প্রতিবেদন মারফত জানা গিয়েছে, মাঝআকাশে 'আচানক' বিপত্তি এড়াতেই নারকেল নিয়ে বিমানে চড়ায় এই কড়াকড়ি।
10
10
তাই পরের বার বিমানের টিকিট কাটার আগে লাগেজের তালিকাটি আরও একবার মিলিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।