এসআইআর এর প্রথম দফার ভোটার তালিকা ফ্রিজ। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো, জেলায় জেলায় বিচারাধীন ভোটারদের সংখ্যা প্রকাশ করল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই তালিকায় প্রায় ৬০ লক্ষ বিচারাধীন ভোটারের ভাগ্য নিষ্পত্তি হল। প্রায় ৩২ লক্ষ ভোটার বাদ পড়েছে।
2
7
২৩ এ মার্চ প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর একাধিক ক্যাটাগরিতে প্রায় ১২ টি পর্যায়ে প্রকাশ হয়েছে ভোটার তালিকা। ৬ এপ্রিল শেষ পর্যায়ে নিষ্পত্তির পর তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।
3
7
এখন ভোটার তালিকা থেকে বাতিলদের কী হবে? সুপ্রিম কোর্ট নির্দেশ অনুযায়ী আপিলের মাধ্যমে ট্রাইবুনালে যাওয়ার সুযোগ থাকছে।
4
7
বাদ পড়ে যাওয়া ভোটাররা বিভিন্ন জেলার ব্লক এবং পঞ্চায়েত ও প্রশাসনিক ভবনে থাকা বাংলা সহায়তা কেন্দ্রে অনলাইনে আপিলের জন্য ভিড় জমাচ্ছেন। এক্ষেত্রে কী কী নথি প্রয়োজন এবং কি ভুল থাকলে করা যাবে না আবেদন?
5
7
আবেদনের ক্ষেত্রে আধার কার্ড, ভোটার কার্ড এবং আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বর প্রয়োজন হবে। তবে এক্ষেত্রে আধার কার্ড ও ভোটার কার্ডে আবেদনকারীর নামের বানান ও তথ্য একই থাকা আবশ্যিক। এই দুই নথির সমস্ত কিছু সঠিক থাকলে তিনটি ওটিপি যাবে আধারের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইলে।
6
7
এই সমস্ত প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হলে অনলাইনের মাধ্যমে আপিলের জন্য আবেদন সম্পন্ন করা যাবে। তবে আধার কার্ড ও ভোটার কার্ড এই দুই নথির ক্ষেত্রে নামের বানান বা অক্ষরের অমিল থাকলে আবেদন করা যাবে না। তাছাড়া আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর অবশ্যই লিঙ্ক থাকতে হবে।
7
7
সমস্যায় পড়লে প্রয়োজনীয় নথির মাধ্যমে আধার কার্ড এবং ভোটার কার্ড এই দুই নথি সঠিক করার ক্ষেত্রে আবেদন করা যাবে বাংলা সহায়তা কেন্দ্রেই।