বলিউডের 'গ্ল্যামারাস কুইন' কিয়ারা আদবানি বর্তমানে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন। বি-টাউনের এই 'পাওয়ার কাপল'কে নিয়ে অনুরাগীদের উন্মাদনার শেষ নেই।
2
10
তবে জানেন কি, অভিনেত্রীর জীবনে সিদ্ধার্থ আসার আগে দক্ষিণী সুপারস্টার বিজয় দেবরাষকোন্ডার ওপর মারাত্মক ‘ক্রাশ’ ছিল তাঁর?
3
10
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর একটি পুরোনো সাক্ষাৎকার নতুন করে ভাইরাল হতেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে জোর চর্চা।
4
10
আসলে বলিউডে যখন 'অর্জুন রেড্ডি'র হিন্দি রিমেক ‘কবীর সিং’ নিয়ে কাজ শুরু হয়, তখন থেকেই কিয়ারা ও বিজয়ের নাম জড়িয়ে নানা গুঞ্জন শোনা যেত।
5
10
যদিও ছবিতে শাহিদ কাপুরের বিপরীতে অভিনয় করেছিলেন কিয়ারা, কিন্তু মূল তেলুগু ছবির অভিনেতা বিজয়ের অভিনয় দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন।
6
10
সেই সময় এক সাক্ষাৎকারে কিয়ারাকে যখন তাঁর পছন্দের অভিনেতা বা 'ক্রাশ' সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তখন তিনি বেশ লাজুক হেসেই বিজয়ের নাম নিয়েছিলেন।
7
10
কিয়ারা জানিয়েছিলেন, বিজয়ের ব্যক্তিত্ব এবং পর্দায় তাঁর সাবলীল অভিনয় তাঁকে ভীষণভাবে আকর্ষণ করে। এমনকী সুযোগ পেলে বিজয়ের সঙ্গে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছিলেন তিনি।
8
10
সেই সময় কিয়ারার এই স্বীকারোক্তি অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। অনেকে তো দুই তারকার মধ্যে কেমিস্ট্রি কেমন হবে, তা নিয়েও জল্পনা শুরু করে দিয়েছিলেন। যদিও পরে একসঙ্গে কিছু বানিজ্যিক কাজ করেছেন তাঁরা।
9
10
বর্তমানে কিয়ারা কেরিয়ারের স্বর্ণযুগে রয়েছেন। হাতে রয়েছে একাধিক বড় প্রজেক্ট। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে বহুল প্রতীক্ষিত ছবি ‘টক্সিক'-এ।
10
10
এই ছবিতে তিনি ‘নাদিয়া’ নামক এক চরিত্রে অভিনয় করছেন, যা নিয়ে তিনি নিজেও বেশ উত্তেজিত। পরিচালক গীতু মোহদাসের এই ছবিতে দক্ষিণী সুপারস্টার যশের সঙ্গে জুটিতে থাকবেন তিনি।