ইস্টবেঙ্গলে খেলতে এসেছিলেন তিনি। আই লিগের শেষের দিকের কয়েকটি ম্যাচ খেলেছিলেন লাল-হলুদ জার্সি পরে। একাধিক খেলোয়াড় ছিলেন তালিকায়। তাঁদের মধ্যে থেকে নেওয়া হয়েছিল তাঁকে। আই লিগের কয়েকটি ম্যাচ ছাড়াও ইন্ডিয়ান সুপার লিগের চারটি ম্যাচ খেলেছিলেন তিনি। তার পরে তাঁকে ছেড়া দেওয়া হয়।
2
8
ইস্টবেঙ্গল কর্তা বলেছিলেন, সুভাষ ভৌমিক ও খালিদ জামিল উভয়েই বলেছিলেন তাঁর বলের উপরে নিয়ন্ত্রণ কম। তাই তাঁর পরিবর্তে আনা হয়েছিল কাসিম আইদারাকে।
3
8
লাল-হলুদ ছেড়ে সেই ফুটবলার চলে যান চার্চি ব্রাদার্সে। মিনার্ভা পাঞ্জাব ম্যাচ দিয়ে চার্চিলে তাঁর অভিষেক হয়। আইজল এফসি-র বিরুদ্ধে প্রথম গোল করেছিলেন।
4
8
তারপর ভারত ছেড়ে বিদেশের একাধিক ক্লাবে খেলে গত মরশুমে তালজানিয়ার সিনগিদা ব্ল্যাক স্টার্সের হয়ে খেলেছেন। সেই ক্লাব তাঁর সঙ্গে চুক্তি বাড়াতে চাইছে। কিন্তু তাঁর ভারতে ফেরার ইচ্ছা।
5
8
সূত্রের খবর, ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও লোপেজ হাবাসের কাছে পৌঁছেছিল তাঁর জীবনপঞ্জী। কিন্তু ইস্টবেঙ্গল বিদেশি খেলোয়াড় হিসেবে কাদের নেবে তা স্থির করে ফেলা হয়েছিল আগেই। ফলে একপ্রকার প্রত্যাখ্যাত হন তিনি।
6
8
তিনি খালিদ আউচো। উগান্ডার জাতীয় দলের হয়ে খেলা ফুটবলারটি এসেছিলেন লাল-হলুদে খেলতে। সেই সময়ে তাঁকে নিয়ে বেশ সাড়া পড়ে গিয়েছিল। যে কটি ম্যাচ তিনি খেলেছিলেন তাতে নজর কেড়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য বশত তাঁকে আর পরের মরশুমে রাখা হয়নি।
7
8
নতুন মরশুমের জন্য ইস্টবেঙ্গল দলগঠন প্রক্রিয়া শুরু করে ফেলেছে।
8
8
এখনও পর্যন্ত চার বিদেশিকে সই করে ফেলেছে ইস্টবেঙ্গল। ডিফেন্সে নাচো। রশিদ ও দানি রামিরেজের পরে ইস্টবেঙ্গল সই করিয়েছে এফিয়ংকে।