মার্চের শেষ থেকে এপ্রিলের শুরু। ভ্যাপসা গরম থেকে সাময়িক স্বস্তি পাওয়া যাবে বাংলায়। একটানা সাতদিন ঝড়বৃষ্টি ও বিকেলে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। আগামী ২৪ ঘণ্টা পর থেকে ঝড়বৃষ্টির তাণ্ডব আরও বাড়বে।
2
13
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস।
3
13
আগামী দু'দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। এরপর থেকে তাপমাত্রা আবারও ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমবে।
4
13
হাওয়া অফিস জানিয়েছে, মার্চের শেষ থেকে এপ্রিলের শুরু পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুর্যোগের ঘনঘটা। কালবৈশাখীর তাণ্ডব চলবেই। পয়লা এপ্রিল পর্যন্ত সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
5
13
আজ, বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই।
6
13
আগামী শুক্রবার, শনিবার টানা দু'দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
7
13
শুক্রবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কমলা সতর্কতা জারি রয়েছে। ওইদিন বাকি জেলাগুলিতে এবং শনিবার সব জেলায় হলুদ সর্তকতা জারি রয়েছে।
8
13
আগামী রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে। কলকাতা-সহ বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
9
13
আগামী সোমবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার ও বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
10
13
আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট কম থাকবে। যদিও বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে।
11
13
আগামিকাল শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি, ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি কমলা সতর্কতা।
12
13
আগামী শনিবার ও রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
13
13
উত্তরবঙ্গের জেলাগুলিতেও পয়লা এপ্রিল পর্যন্ত কালবৈশাখী, ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও জেলায় সতর্কতা জারি হয়নি।