পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার চলতি বিধানসভা অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার জন্য বিল আনার পরিকল্পনা করছে। বিলটি আগামী সপ্তাহেই পেশ করা হতে পারে।
2
12
দলের নির্বাচনী ইশতেহারে অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) চালু করা। পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম অগ্রাধিকার বিধানসভায় ইউসিসি বিল পেশ করা। শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী সোমবার এই বিল পেশ করা হতে পারে। সোমবার মোট পাঁচটি বিল পেশ করা হবে বিধানসভায়।
3
12
ভারতে প্রথম রাজ্য হিসেবে উত্তরাখণ্ড অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করেছে। বিজেপি গুজরাট ও অসমেও এই বিল কার্যকর করা নিয়ে উদ্যোগী হয়েছে। পশ্চিমবঙ্গও সেই তালিকায় যুক্ত হবে।
4
12
অভিন্ন দেওয়ানি বিধির লক্ষ্য হল ধর্ম নির্বিশেষে বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, সম্পত্তির হস্তান্তর এবং দত্তক গ্রহণের মতো বিষয়গুলি পরিচালনার জন্য একটি সাধারণ দেওয়ানি আইন ব্যবস্থা প্রতিষ্ঠা করা।
5
12
এর সমর্থকরা যুক্তি দেন যে, একটি অভিন্ন আইনি কাঠামো আইনের চোখে সমতা নিশ্চিত করে এবং ধর্মভিত্তিক ব্যক্তিগত আইন থেকে তৈরি হওয়া বৈষম্য দূর করে।
6
12
বিজেপির মতে, প্রস্তাবিত কাঠামোতে অন্তর্ভুক্ত থাকবে বিবাহ আইন। সকল সম্প্রদায়ের জন্য বিবাহের অভিন্ন ন্যূনতম আইনসম্মত বয়স। আইনগত স্বীকৃতি নিশ্চিত করার জন্য বিয়ের বাধ্যতামূলক রেজিস্ট্রি।
7
12
লিঙ্গ সমতা বিষয়ক পদক্ষেপ: বহুবিবাহের মতো প্রথার নিষেধাজ্ঞা। নারীদের জন্য সম্পত্তি ও উত্তরাধিকারের সমান অধিকার। ধর্ম নির্বিশেষে অভিন্ন আইনি সুরক্ষা।
8
12
লিভ-ইন রিলেশনের রেজিস্ট্রেশন: নির্ধারিত কর্তৃপক্ষের কাছে সহবাস সম্পর্কের শুরু ও সমাপ্তির বাধ্যতামূলক রেজিস্ট্রেশন। এই ধরনের সম্পর্কের আইনি জবাবদিহি।
9
12
অভিন্ন বিবাহবিচ্ছেদ পদ্ধতি: বিবাহবিচ্ছেদের জন্য আইনি ভিত্তি ও পদ্ধতি। প্রচলিত বা ধর্মীয় বিবাহবিচ্ছেদ প্রথার পরিবর্তে একটি অভিন্ন আইনি কাঠামো প্রতিষ্ঠা। উভয় স্বামী-স্ত্রীর জন্য অভিন্ন আইনি প্রতিকার ও সুরক্ষাব্যবস্থা।
10
12
দলীয় নেতারা মনে করেন, মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরের কিছু অংশ-সহ উল্লেখযোগ্য সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলিতে এই বিষয়টি গুরুতর রাজনৈতিক ও সামাজিক প্রভাব ফেলতে পারে।
11
12
দলীয় সূত্র খবর, সংখ্যালঘু সম্প্রদায়ের নারীদের একটি অংশ অভিন্ন দেওয়ানি বিধির সম্ভাবনাকে স্বাগত জানিয়েছে এবং এটিকে বিবাহ, বিবাহবিচ্ছেদ ও উত্তরাধিকার সংক্রান্ত আইনি অধিকার জোরদার করার একটি পদক্ষেপ হিসেবে দেখছেন।
12
12
বিজেপির জন্য ইউসিসি তাদের দীর্ঘদিনের আদর্শিক ও নীতিগত অঙ্গীকারগুলির মধ্যে অন্যতম। আইন হিসেবে পাস হলে, এটি হবে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের প্রবর্তিত অন্যতম গুরুত্বপূর্ণ আইনি সংস্কার।