সরকারের নজরে লক্ষ লক্ষ রেশন গ্রাহক। এবার রেশন দেওয়ার আগেও 'যোগ্য' ও 'অযোগ্য'দের তালিকা তৈরির প্রক্রিয়া শুরু। বাতিল হতে পারে কয়েক লক্ষ রেশন কার্ড।
2
9
চলতি মাসেই কেন্দ্রীয় খাদ্যসচিব সঞ্জীব চোপড়া কলকাতায় এসেছিলেন। বাংলায় রেশন ব্যবস্থা ঘিরেও বড়সড় পরিবর্তন আসতে চলেছে।
3
9
জানা গিয়েছে, বাংলার প্রায় ২৪ লক্ষ রেশন গ্রাহককে চিহ্নিত করে তালিকা খাদ্য দপ্তরে পাঠিয়েছে কেন্দ্র। এই রেশন গ্রাহকরা জাতীয় প্রকল্পের আওতাভুক্ত।
4
9
প্রায় ২৪ লক্ষ রেশন গ্রাহকের নথিপত্র যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। এঁদের নথিপত্র ভেরিফিকেশনের পর দ্রুত 'অযোগ্য'দের কার্ড বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে খাদ্য দপ্তর।
5
9
আগেই খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া জানিয়েছেন, আর্থিকভাবে স্বচ্ছল এবং সরকারি কর্মী, পেনশনভোগীরা বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নন।
6
9
তবে কোন মাপকাঠিতে রেশন কার্ড বাতিল করা হবে, তার সুনির্দিষ্ট কারণ ঘোষণা করা হয়নি। সূত্রের খবর, আয়কর দাতা, গাড়ির মালিক, কোম্পানি ডিরেক্টর, কেন্দ্রীয় সরকারি কর্মী, রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের রেশন কার্ড বাতিল হতে পারে। পাশাপাশি মৃত ব্যক্তিদের নাম এই তালিকা থেকে বাদ দেওয়া হবে।
7
9
জানা গিয়েছে, অযোগ্যদের রেশন কার্ড বাতিলের জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। এই ২৪ লক্ষের মধ্যে প্রথম পর্যায়ে ১৭ লক্ষ ৭৪ হাজার নাম ছিল। দ্বিতীয় পর্যায়ে আরও ৬ লক্ষ ১২ হাজার নাম ছিল।
8
9
বিগত সরকারের আমলে সাড়ে তিন লক্ষ রেশন কার্ড বাতিল হয়। ক্ষমতার পালাবদলের পর বেশ কিছু রেশন কার্ড ব্লক করা হয়েছিল। যদিও কয়েক সপ্তাহের মধ্যে ফের বেশ কিছু রেশন কার্ড চালু করা হয়েছে।
9
9
এবার আর ব্লক নয়। নথিপত্র ভেরিফিকেশনের পর অযোগ্যদের রেশন কার্ড বাতিল করবে সরকার। সেই প্রক্রিয়াও শুরু হবে শীঘ্রই।