আজ দ্বাদশী। মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষার দুর্গোৎসব শেষ। তবে সামনেই রয়েছে একাধিক পর্ব৷ এদিকে এই উৎসবের মাসেও স্বস্তি নেই সাধারণের। ক্রমেই ঊর্ধ্বমুখী গ্যাস সিলিন্ডারের দাম। দাম কমার লেশমাত্র নেই৷ জুলাই ও আগস্ট মাসে যথাক্রমে ১৮৩.৫০ টাকা এবং ২০৯ টাকা দাম কমেছিল।
2
8
পশ্চিম এশিয়ার যুদ্ধ এবং বিশ্ব বাজারে আন্তর্জাতিক লেনদেনে অশান্তির প্রভাব সরাসরি এসে পড়েছে জ্বালানির বাজারে। অপরিশোধিত তেলের চড়া দরই যে সিলিন্ডারের মূল্যবৃদ্ধির নেপথ্যে, তা মোটামুটি স্পষ্ট করে দিচ্ছেন বিশেষজ্ঞরা।
3
8
এই উৎসবের মরশুমেও সাধারণের নাভিশ্বাস। আবারও ধাক্কা ব্যবসা-বাণিজ্যে। অক্টোবরে এক লাফে দাম বেড়েছে ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের।
4
8
সেপ্টেম্বরের পর অক্টোবরের শুরুতেও দাম বেড়েছে প্রায় ৬২.৫০ টাকা থেকে ৭০ টাকা। পর পর দু’মাস দাম বাড়ায় মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের।
5
8
বাণিজ্যিক এলপিজির দাম বাড়লেও সাধারণ মধ্যবিত্তের ক্ষেত্রে ছবিটা আলাদা। স্বস্তির বিষয়, ১৪.২ কেজির গৃহস্থালির রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন করেনি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি।