২২–২৮ জুন সপ্তাহে ধৈর্য, পরিকল্পনা ও ইতিবাচক মনোভাব বজায় রাখলে অধিকাংশ রাশির জাতক-জাতিকাই কর্মজীবন ও ব্যক্তিগত জীবনে ভাল ফল পেতে পারেন। জেনে নিন এই সপ্তাহ কোন রাশির কেমন কাটবে জানালেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জ্যোতিষী সোহিনী শাস্ত্রী। ছবি: সংগৃহীত
2
13
মেষ: এই সপ্তাহে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা পেতে পারেন। আর্থিক ক্ষেত্রে পরিকল্পনা করে চললে লাভ হবে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। স্বাস্থ্য মোটামুটি ভাল থাকবে। ছবি: সংগৃহীত
3
13
বৃষ: পারিবারিক বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। কর্মক্ষেত্রে ধৈর্য ধরে কাজ করলে সাফল্য মিলবে। পুরনো কোনও বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। অর্থব্যয়ের ক্ষেত্রে সতর্ক থাকুন। ছবি: সংগৃহীত
4
13
মিথুন: যোগাযোগ ও নেটওয়ার্কিংয়ের মাধ্যমে লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য নতুন চুক্তি লাভজনক হতে পারে। প্রেম ও দাম্পত্য জীবনে আনন্দের পরিবেশ থাকবে। ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। ছবি: সংগৃহীত
5
13
কর্কট: আর্থিক অবস্থার উন্নতির সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সহযোগিতা পাবেন। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। মানসিক চাপ কমানোর জন্য বিশ্রামের দিকে নজর দিন। ছবি: সংগৃহীত
6
13
সিংহ: আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং গুরুত্বপূর্ণ কাজে সাফল্য পাবেন। নতুন উদ্যোগ শুরু করার জন্য সময় অনুকূল। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে রাখুন। ছবি: সংগৃহীত
7
13
কন্যা: গোপন শত্রু বা প্রতিযোগীদের ব্যাপারে সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল ধীরে ধীরে পাবেন। ব্যয় বৃদ্ধি পেতে পারে, তাই বাজেট মেনে চলুন। আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বাড়বে। ছবি; সংগৃহীত
8
13
তুলা: সামাজিক ও পেশাগত ক্ষেত্রে জনপ্রিয়তা বাড়বে। বন্ধুদের সাহায্যে কোনও গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হতে পারে। প্রেমের সম্পর্কে সুখ ও স্থিতি বজায় থাকবে। অর্থনৈতিক লাভের সম্ভাবনা রয়েছে। ছবি: সংগৃহীত
9
13
বৃশ্চিক: কেরিয়ারে উন্নতির সুযোগ আসতে পারে। নতুন দায়িত্ব গ্রহণ করলে ভবিষ্যতে লাভবান হবেন। পরিবারের প্রবীণ সদস্যের স্বাস্থ্য নিয়ে কিছু চিন্তা থাকতে পারে। আর্থিক পরিকল্পনা সফল হবে। ছবি: সংগৃহীত
10
13
ধনু: ভাগ্যের সহায়তায় আটকে থাকা কাজ এগোবে। উচ্চশিক্ষা, বিদেশযাত্রা বা নতুন দক্ষতা অর্জনের ক্ষেত্রে শুভ সময়। প্রেমের সম্পর্কে আন্তরিকতা বাড়বে। স্বাস্থ্য ভাল থাকবে। ছবি: সংগৃহীত
11
13
মকর: এই সপ্তাহে হঠাৎ কিছু পরিবর্তনের মুখোমুখি হতে পারেন। বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত ভেবে-চিন্তে নিন। কর্মক্ষেত্রে গোপন রাজনীতি থেকে দূরে থাকুন। মানসিক শান্তির জন্য পর্যাপ্ত বিশ্রাম নিন। ছবি: সংগৃহীত
12
13
কুম্ভ: দাম্পত্য ও অংশীদারিত্বের ক্ষেত্রে ইতিবাচক ফল পাবেন। ব্যবসায় নতুন সহযোগিতার সুযোগ আসতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি হবে। সম্পর্কের ক্ষেত্রে খোলামেলা আলোচনা উপকারী হবে। ছবি: সংগৃহীত
13
13
মীন: কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়লেও সাফল্যের সম্ভাবনা প্রবল। স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, বিশেষ করে ঘুম ও খাদ্যাভ্যাসের দিকে নজর দিন। ঋণ বা আইনি বিষয়ের সমাধানের সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কে স্থিতিশীলতা বজায় থাকবে।