রেললাইনের রক্ষণাবেক্ষণ ও পরিকাঠামোগত কাজের জন্য সপ্তাহান্তে ট্রাফিক ব্লক থাকবে শিয়ালদহ কল্যাণী শাখায়। ফলে, কল্যাণী এবং কাঁচরাপাড়ার মধ্যে বিঘ্ন ঘটতে পারে ট্রেন চলাচলে।
2
15
কল্যাণী ও কাঁচরাপাড়ার মধ্যে ডাউন মেন লাইনে ট্র্যাক স্লুইংয়ের কাজের জন্য ৩১ অক্টোবর, শনিবার রাত ১০.৩০ থেকে রবিবার ভোর ৫.৩০ পর্যন্ত মোট ৭ ঘণ্টার ট্রাফিক ব্লক নেওয়া হবে।
3
15
এর জেরে একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি কয়েকটি ট্রেনের সময় পরিবর্তন, যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। কিছু ট্রেন নির্ধারিত স্টেশনের বদলে অন্য স্টেশন থেকে যাত্রা শুরু করবে।
4
15
রেলের তরফে জানানো হয়েছে, কল্যাণী স্টেশন এলাকার ৪৭/২৪ এবং ৪৭/১৪ কিলোমিটার পয়েন্টে ডাউন মেন লাইনে ট্র্যাক স্লুইংয়ের মাধ্যমে পার্মানেন্ট স্পিড রেস্ট্রিকশন তুলে দেওয়ার কারণে এই কাজ।
5
15
ব্লকের সময় সিগন্যালিং ব্যবস্থা এবং ট্রেন চলাচলেও প্রভাব পড়তে পারে। ফলে যাত্রীদের বাড়ি থেকে বেরনোর আগে সংশ্লিষ্ট ট্রেনের সময়সূচি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
6
15
শনিবার বাতিল ট্রেনের তালিকা: পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার একাধিক আপ এবং ডাউন লোকাল ট্রেন বাতিল থাকবে। এক নজরে দেখে নেওয়া যাক বাতিল ট্রেনের তালিকা।
7
15
শিয়ালদহ–রানাঘাট: ৩১৬২৯, ৩১৬৩১, ৬৩১১১ আপ এবং ৩১৬৩২, ৩১৬৩৪ ডাউন। শিয়ালদহ–শান্তিপুর: ৩১৫৩৯, ৩১৫৪১ আপ এবং ৩১৫৩৮, ৩১৫৪২ ডাউন।
8
15
শিয়ালদহ–কৃষ্ণনগর: ৩১৮৪১ আপ এবং ৩১৮৪৪ ডাউন। শিয়ালদহ–গেদে: ৩১৯২৯ আপ এবং ৩১৯২৮ ডাউন, কল্যাণী সীমান্ত–নৈহাটি: ৩১১৯২ ডাউন এবং শিয়ালদহ–লালগোলা: ৩৩৪৩১ আপ এবং ৩৩৪৩২ ডাউন।
9
15
রবিবার বাতিল ট্রেনের তালিকা: রবিবারও একাধিক ট্রেন বাতিল থাকবে। বিশেষ করে রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর ও গেদে শাখার যাত্রীদের জন্য এই পরিবর্তন গুরুত্বপূর্ণ।
10
15
৩১১৯১ আপ নৈহাটি–কল্যাণী সীমান্ত, ৩১৬১১ আপ এবং ৩১৬১২ ডাউন শিয়ালদহ–রানাঘাট, ৩১৫১১ আপ এবং ৩১৫১২ ডাউন শিয়ালদহ–শান্তিপুর, ৩১৮১১ আপ।
11
15
এর পাশাপাশি ৩১৮১২ ডাউন শিয়ালদহ–কৃষ্ণনগর, ৩১৯১১ আপ এবং ৩১৯১২ ডাউন শিয়ালদহ–গেদে লোকালও বাতিল থাকবে রবিবার।
12
15
ট্রাফিক ব্লকের কারণে একাধিক ট্রেনের সময়সূচি পরিবর্তন করার পাশাপাশি একাধিক ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে। রবিবার, ৫৩১৭১ আপ শিয়ালদহ–লালগোলা লোকাল নির্ধারিত সময়ের ১ ঘণ্টা পরে ছাড়বে।
13
15
পাশাপাশি ব্লক শেষ না হওয়া পর্যন্ত ট্রেনটি দেরিতে চলবে বলেও জানানো হয়েছে। ট্রেনটি লালগোলার পরিবর্তে কাঁচরাপাড়া স্টেশনে যাত্রা শেষ করবে বলে জানিয়েছে রেল।
14
15
অন্যদিকে, শনিবার ৬৩১০৬ ডাউন লালগোলা–শিয়ালদহ লোকাল শিয়ালদহ পর্যন্ত না গিয়ে রানাঘাট স্টেশনেই যাত্রা শেষ করবে। এই ট্রাফিক ব্লকের জন্য একাধিক ট্রেনের যাত্রাপথেও বদল আনা হয়েছে।
15
15
শনিবার ৩১৩৪১ আপ শিয়ালদহ–কল্যাণী সীমান্ত লোকাল কল্যাণী সীমান্তের পরিবর্তে নৈহাটি পর্যন্ত চলবে। রবিবার ১ নভেম্বর ৩১৩১১ আপ শিয়ালদহ–কল্যাণী সীমান্ত লোকালও নৈহাটি পর্যন্ত চলবে। রবিবার ৩১৩১২ এবং ৩১৩১৪ ডাউন কল্যাণী সীমান্ত লোকাল কল্যাণী সীমান্তের পরিবর্তে নৈহাটি স্টেশন থেকে যাত্রা শুরু করবে।