২৬ ফেব্রুয়ারি বিয়ে সারলেন বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানা। উদয়পুরে বসেছিল জুটির বিয়ের বাসর। জানা যাচ্ছে, মালাবদলের সময় নাকি দু'জনের চোখ ছলছল করছিল। এই মুহূর্তটি ছিল বিজয়-রশ্মিকার বিয়ের সবচেয়ে আবেগঘন মুহূর্ত। যদিও জুটির বিয়ের ছবি এখনও সামনে আসেনি। তবে বিয়ের মুহূর্তের টুকরো স্মৃতি একে একে উঠে আসছে।
2
6
বুধবার জানা গিয়েছিল, সঙ্গীতের অনুষ্ঠানে 'পুষ্পা'র গানে নেচে বিজয়কে চমকে দিয়েছিলেন রশ্মিকা।
3
6
বিয়ের দিন ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতে এই জুটি এক কঠোর ‘নো-ফোন পলিসি’ গ্রহণ করেছেন। অর্থাৎ, বিয়ের মণ্ডপে কোনও অতিথি মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।
4
6
এমনকী যাঁরা বিয়ের ছবি ও ভিডিও তুলবেন, সেই পেশাদার ফটোগ্রাফারদের টিমের সঙ্গেও কঠোর আইনি চুক্তি সাক্ষর করা হয়েছে যাতে একটি ছবিও বিয়ের আগে বাইরে না আসে।
5
6
কোনও প্রকার উপহারের পরিবর্তে বিজয়-রশ্মিকা তাঁদের বন্ধুদের হাতে লেখা চিরকুটে জানিয়েছেন, তাঁদের উপস্থিতি এবং আশীর্বাদই সবচেয়ে বড় উপহার।
6
6
বিয়ের মেটার পর জানা যাচ্ছে এই জুটি পেশাদার জীবন থেকে লম্বা বিরতি নিতে চলেছেন। জানা গিয়েছে, বিয়ের পর টানা এক মাস তাঁরা শুটিং এবং প্রচার থেকে দূরে থাকবেন। এই সময় তাঁরা নিজেদের মতো করে সময় কাটাতে চান। এমনকী এই এক মাস তাঁরা ডিজিটাল জগৎ থেকেও বিচ্ছিন্ন থাকবেন বলে খবর।