বিষয়টি অনেকটা কিংবদন্তির মতো শোনালেও এটাই সত্য, ভারতের বিজ্ঞানীরা একটি বিশাল প্রাচীন সাপের জীবাশ্ম খুঁজে পেয়েছেন। সাপটি সম্ভবত ৫০ ফুট পর্যন্ত লম্বা ছিল। যা অনায়াসেই একটি শহরের বাসের দৈর্ঘ্যের সমান। এমনকি সর্বকালের বৃহত্তম সাপগুলোর সঙ্গেও পাল্লা দেওয়ার মতো।
2
8
দানবীয় আকারের কারণেই শুধু 'বাসুকি ইন্ডিকাস'-কে ঘিরে যে উত্তেজনা হচ্ছে না। বরং এই আবিষ্কার আমাদের প্রাচীন প্রাণিকুল এবং প্রকৃতির চরম বৈচিত্র্য সম্পর্কে আরও স্পষ্ট ধারণা দেয়।
3
8
'সায়েন্টিফিক রিপোর্টস'-এর তথ্য অনুযায়ী, একদল বিজ্ঞানী একটি সাপের জীবাশ্মীভূত হাড় উদ্ধার করেছেন, যা এখন 'বাসুকি ইন্ডিকাস' নামে পরিচিত। এই বিশাল প্রাণীটি প্রায় ৪ কোটি ৭০ লক্ষ বছর আগে ভারতের বর্তমান গুজরাট অঞ্চলে বাস করত। গবেষকদের ধারণা, এর দৈর্ঘ্য ৩৬ থেকে প্রায় ৫০ ফুটের মধ্যে ছিল। অর্থাৎ এটি সর্বকালের বৃহত্তম পরিচিত সাপগুলোর (যেমন কিংবদন্তিতুল্য 'টাইটানোবোয়া') সমকক্ষ।
4
8
এই গল্পের শুরুটা হয়েছিল দেবজিৎ দত্ত এবং সুনীল বাজপাইয়ের হাত ধরে। যাঁরা কচ্ছের পানান্ধ্রো লিগনাইট খনি থেকে খনন করে পাওয়া ২৭টি কশেরুকা (মেরুদণ্ডের হাড়) বিশ্লেষণ করেছিলেন। কিছু হাড় একে অপরের সঙ্গে যুক্ত অবস্থায় পাওয়া গিয়েছিল, যা বিশেষজ্ঞদের সঠিক আকার নির্ণয়ে সহায়তা করেছে। নতুন এই প্রজাতিটির নামকরণ করা হয়েছে হিন্দু পুরাণের শক্তিশালী নাগরাজ 'বাসুকি'-র নামানুসারে। আর সেই সঙ্গে এটি যে দেশে আবিষ্কৃত হয়েছে, সেই দেশের প্রতিও এতে সম্মান জানানো হয়েছে।
5
8
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাসুকি ইন্ডিকাসের প্রতিটি কশেরুকা ছিল বেশ ভারী ও মোটা। কোনও কোনওটি ৪ ইঞ্চিরও বেশি চওড়া। বিজ্ঞানীদের ধারণা, সাপটির মোট দৈর্ঘ্য ৪৯.৯ ফুট (প্রায় ১৫ মিটার) পর্যন্ত হত। এই মাপের কারণে বাসুকি ইন্ডিকাস সর্বকালের বৃহত্তম সাপ হিসেবে পরিচিত 'টাইটানোবোয়া'-র ঠিক কাছাকাছি অবস্থানে চলে আসে।
6
8
সম্পূর্ণ কঙ্কাল ছাড়া এ বিষয়ে শতভাগ নিশ্চিত হওয়া সম্ভব নয়, তবে অনুমানটি বেশ জোরালো। এমন বিশাল শরীরের কারণে সাপটি খুব একটা দ্রুতগতির ছিল না। সম্ভবত এটি আজকের অ্যানাকোন্ডার মতোই ওত পেতে শিকার করত, অর্থাৎ শিকার খুব কাছে আসা পর্যন্ত অপেক্ষা করত।
7
8
তুলনামূলকভাবে বলা যায়, বর্তমানে বেঁচে থাকা সবচেয়ে বড় সাপগুলো (যেমন রেটিকুলেটেড পাইথন) সচরাচর ২৫-৩০ ফুটের বেশি লম্বা হয় না। আর টাইটানোবোয়ার দৈর্ঘ্য ছিল প্রায় ৪০ ফুট। অন্তত এখন পর্যন্ত পাওয়া জীবাশ্মের তথ্য অনুযায়ী। আর এখন জানা যাচ্ছে, 'বাসুকি ইন্ডিকাস'-এর আকার হয়তো এতটাই বা তার চেয়েও কিছুটা বেশি হতে পারত। এর ওজন ছিল প্রায় এক টনের কাছাকাছি।
8
8
বাসুকি ইন্ডিকাস 'ম্যাডটসুইডি' গোত্রের অন্তর্ভুক্ত ছিল। এটি ছিল প্রাচীন সাপের এমন একটি দল যা প্রায় ১০ কোটি বছর ধরে টিকে ছিল এবং আফ্রিকা, ইউরোপ ও ভারতজুড়ে ছড়িয়ে পড়েছিল। বিজ্ঞানীদের ধারণা, এই গোত্রের বিশাল আকারের সাপগুলোর সম্ভবত প্রথম উদ্ভব হয়েছিল ভারতেই। এরপর ইওসিন যুগে এরা বিশ্বের অন্যান্য প্রান্তে ছড়িয়ে পড়ে।