ঘরের সাজসজ্জা শুধু সৌন্দর্যের জন্য নয়, বাস্তুশাস্ত্র মতে এর সঙ্গে জড়িয়ে রয়েছে ইতিবাচক শক্তি। অনেকেই বাড়ির সাজসজ্জায় বিভিন্ন পেইন্টিং ব্যবহার করেন। বিশেষজ্ঞদের মতে, ঘরে সঠিক ছবি বা পেইন্টিং রাখলে ইতিবাচক শক্তি বাড়ে, যার প্রভাব পড়ে আর্থিক অবস্থা ও মানসিক শান্তির উপর।
2
9
বাস্তুশাস্ত্র অনুযায়ী এমন ছয় ধরনের পেইন্টিংয়ের কথা বলা হয়েছে, যেগুলো ঘরে রাখলে ধন-সম্পদ ও সমৃদ্ধি আকর্ষণ করতে পারে।
3
9
জলপ্রপাত বা প্রবাহমান নদীর ছবিঃ বাস্তুশাস্ত্রে জলকে অর্থ ও সমৃদ্ধির প্রতীক হিসেবে দেখা হয়। ঘরে যদি নদী বা জলপ্রপাতের ছবি রাখা হয়, তবে তা অর্থের প্রবাহকে সক্রিয় করে বলে বিশ্বাস। তবে জলের প্রবাহ যেন ঘরের ভেতরের দিকে আসে, বাইরে যাচ্ছে এমন ছবি এড়িয়ে চলাই ভাল। উত্তর বা উত্তর-পূর্ব দিকে এই ছবি রাখলে বেশি সুফল পাওয়া যায় বলে মত বিশেষজ্ঞদের।
4
9
সাতটি দৌড়ানো ঘোড়ার ছবিঃ বাস্তুশাস্ত্রে এই ছবিকে খুবই শুভ বলে ধরা হয়। সাতটি ঘোড়া শক্তি, গতি ও সাফল্যের প্রতীক। কর্মজীবনে উন্নতি, ব্যবসায় অগ্রগতি বা নতুন সুযোগ পাওয়ার জন্য এই ছবি সহায়ক হতে পারে। সাধারণত পূর্ব দিকের দেওয়ালে এই ছবি টাঙানো ভাল।
5
9
মানি ট্রি বা সোনার মুদ্রার ছবিঃ এটি সরাসরি ধন-সম্পদের প্রতীক। বাস্তুশাস্ত্র মতে, দক্ষিণ-পূর্ব দিক অর্থের সঙ্গে যুক্ত। তাই এই দিকের দেওয়ালে মানি ট্রি বা সোনার কয়েনের ছবি রাখলে আর্থিক স্থিতি ও সঞ্চয় বাড়তে পারে।
6
9
উদীয়মান সূর্যের ছবিঃ এই ছবি নতুন শুরু, আশা ও ইতিবাচক শক্তির প্রতীক। যারা কেরিয়ারে উন্নতি বা জীবনে নতুন সুযোগের অপেক্ষায় রয়েছেন, তাদের জন্য ছবিটি শুভ বলে মনে করা হয়। সূর্য যেহেতু পূর্ব দিকে ওঠে, তাই এই দিকেই ছবিটি রাখা ভাল।
7
9
কই মাছের ছবিঃ শান্তি, ধৈর্য ও দীর্ঘমেয়াদি সাফল্যের প্রতীক হিসেবে পরিচিত। বাস্তুশাস্ত্র মতে, এই ছবি ঘরে রাখলে অর্থের ধারাবাহিক প্রবাহ বজায় থাকে। উত্তর বা উত্তর-পূর্ব দিকে এই ছবি রাখার পরামর্শ দেওয়া হয়।
8
9
ময়ূরের ছবিঃ ময়ূর সৌন্দর্য, সুখ ও ইতিবাচক শক্তির প্রতীক। ঘরে ময়ূরের ছবি থাকলে নেতিবাচক শক্তি কমে এবং পরিবারে আনন্দ ও শান্তি বাড়ে বলে বিশ্বাস।
9
9
বিশেষজ্ঞদের মনে করেন, ভাঙা, মলিন বা নেতিবাচক দৃশ্যের ছবি ঘরে না রাখাই ভাল। পরিষ্কার, উজ্জ্বল এবং মন ভালো করে এমন ছবি ঘরে রাখলেই বাস্তুশাস্ত্রের সুফল পাওয়ার সম্ভাবনা বেশি।