বাস্তু শাস্ত্র মেনে বাড়িতে জিনিস রাখলে যেমন ভাল ফল পাওয়া যায়, তেমনই ভুল জায়গায় ভুল জিনিস রাখলে জীবনে নেমে আসতে পারে চরম দুর্যোগ। ঠিক যেমন মানি প্ল্যান্ট। জেনে নিন কোন জায়গায় এই গাছ রাখলে সেটা ধনসম্পদকে আকর্ষণ করবে। ছবি- সংগৃহীত
2
6
নীল রঙের বোতল বা ফুলদানিতে করে যদি মানি প্ল্যান্ট বাড়ির উত্তর দিকে রাখেন তাহলে অর্থকষ্টে ভুগতে হবে না কখনও। মনে করে এই বোতলে একটি রুপোর কয়েন রেখে দেবেন। ছবি- সংগৃহীত
3
6
সমাজে সেভাবে মিশতে পারেন না, বা বিভিন্ন সমস্যায় পড়তে হয়? তাহলে একটি সবুজ বোতল বা ফুলদানিতে বাড়ির পূর্ব দিকে রাখুন এই গাছ। সামাজিক সম্পর্কের সমীকরণ ভাল হবে। ছবি- সংগৃহীত
4
6
স্বাস্থ্য একদম ভাল যাচ্ছে না? তাহলে একটি বাটিতে মানি প্ল্যান্ট নিয়ে সেটা বাড়ির ঠাকুরঘর বা সিংহাসনে রেখে দিন। ছবি- সংগৃহীত
5
6
অর্থকষ্টে জর্জরিত? পাওনা টাকা পাচ্ছেন না? ধার হয়ে যাচ্ছে প্রচুর? তাহলে একটি মাটির টবে মানি প্ল্যান্ট গাছ লাগিয়ে তাতে তামার একটি কয়েন পুঁতে গাছটিকে বাড়ির পূর্ব দিকে রেখে দিন। ক্যাশ ফ্লো বাড়বে। ছবি- সংগৃহীত
6
6
খ্যাতি, প্রতিপত্তি বাড়াতে চাইলে একটি লাল রঙের মাটির টবে গাছটি পুঁতে বাড়ির দক্ষিণ দিকে রাখুন। সঙ্গে এই টবের পিছনে আপনার একটি ছবিও রেখে দিন। ছবি- সংগৃহীত