গোটা বিশ্বে এখন ধীরে ধীরে নিজের ছাপ রাখছে এআই। তার করাল হাত যেন প্রতিটি মানুষকে নিজের কাছে টেনে নিয়েছে। এখান থেকেই সামনে এল সতর্কতা।
2
8
সমীক্ষা থেকে দেখা গিয়েছে এআই হবে কোভিডের থেকেও ভয়ানক। যার প্রভাব থেকে কেউ বেরিয়ে আসতে পারবে না। অক্টোপাসের মতো সকলকে নিজের কাছে টেনে নেবে সে।
3
8
জানা গিয়েছে এআই যেভাবে নিজের কাজে গতি আনছে সেখান থেকে বিশ্বের প্রায় ৫০ শতাংশ মানুষ নিজের কাজ হারাবেন। এই তালিকায় সবার আগে থাকবে ফ্রেসাররা।
4
8
একেবারে শুরু থেকে এতদিন যেভাবে ফ্রেসাররা কাজ করছিলেন সেখানে নিজের থাবা বসিয়েছে এআই। এর পরিমান আগামীদিনে বাড়বে।
5
8
প্রতিদিন নিজেকে আপডেট করছে আই। ফলে সেখান থেকে তার বিকল্প হয়ে উঠবে সে নিজেই। সকলে যেভাবে এআই-কে ব্যবহার করছে তাতে দ্রুত নিজেই নিজের নিয়ন্ত্রক হবে।
6
8
আগামী ৫ বছরের মধ্যে বিশ্বের হোয়াইট কলার চাকরিতে বড় থাবা বসাবে এআই। সেখানে প্রতিটি প্রতিষ্ঠানেই এর প্রভাব পড়বে। নতুনরা কাজের অপেক্ষায় শুধু বসে থাকবেন।
7
8
এআই ধীরে ধীরে সকলের মগজকে পড়া শুরু করে দিয়েছে। এই কাজটি সে যত দ্রুত করতে পারবে ততই সকলে তাকে ব্যবহার করতে আগ্রহী হবে। এরপরই ঘটবে কাজের অভাব।
8
8
এই সুযোগকে কাজে লাগাবেন বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকরা। তারা এআইকে কাজে লাগিয়ে মানুষের বিকল্প হিসেবে কাজ করাবেন। ফলে তাদের কর্মসংখ্যায় ঘাটতিবোধ হবে না। চাকরির বাজারে আসবে খরা।