আপনি আপনার প্রিয় মানুষটাকে কীভাবে জড়িয়ে ধরেছেন, সেটাই বলে দেবে আপনাদের সম্পর্কের গভীরতা কতটা! হ্যাঁ, একদমই তাই। এই বিশেষ ৭ ধরনের জড়িয়ে ধরার বিষয়ে জেনে নিন বিস্তারিত। ছবি- সংগৃহীত
2
8
বিয়ার হাগ: যখন কোনও দুই ব্যক্তি মুখোমুখি দাঁড়িয়ে একে অন্যকে নিবিড় ভাবে আলিঙ্গন করেন তখন সেটিকে বিয়ার হাগ বলা হয়। এটি মূলত ভালবাসার বহিঃপ্রকাশ, উষ্ণতা বোঝায়। সঙ্গী বা বাড়ির কাউকেই মূলত এভাবে জড়িয়ে ধরা হয়। ছবি- সংগৃহীত
3
8
রোমান্টিক হাগ: একে অন্যকে দীর্ঘ সময় যখন জড়িয়ে ধরা হয়, আদর করা হয়। এতে প্যাশন, অনেক অনুভূতি মিশে থাকে। ছবি- সংগৃহীত
4
8
বন্ধুত্বপূর্ণ জড়িয়ে ধরা: যখন কোনও বন্ধু তাঁর আরও এক বন্ধুকে জড়িয়ে ধরে তাতে পাশে থাকার বার্তা, ভালবাসা মিশে থাকে। এটা বিয়ার হাগের থেকে কিছুটা আলাদা হয়। স্বল্পমেয়াদি এবং হালকা। ছবি- সংগৃহীত
5
8
পারিবারিক আলিঙ্গন: যখন আলিঙ্গন পরিবারের এক বা একাধিক ব্যক্তির মধ্যে হয়, যাতে পাশে থাকার বার্তা, উষ্ণতা বোঝানো হয়। এটি মা বাবা সন্তান, ভাই বোন বা অন্যান্য সম্পর্কের মধ্যে দেখা যায়। ছবি- সংগৃহীত
6
8
কমফোর্ট হাগ: যখন কেউ কষ্ট বা দুঃখে থাকে তখন তাঁদের ভোলানোর জন্য এইভাবে জড়িয়ে ধরা হয়। মূলত ভরসা দেওয়ার জন্য হালকা ভাবে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দেওয়া হয়। ছবি- সংগৃহীত
7
8
সাইড হাগ: এটি একটি ক্যাজুয়াল হাগ যা মূলত কোনও সামাজিক গেটটুগেদার বা প্রফেশনাল জায়গায় দেখা যায়। ছবি- সংগৃহীত
8
8
হার্ট টু হার্ট: এই ধরনের জড়িয়ে ধরায় একজনের বুক আরও একজনের বুকে লাগে। এতে মাধ্যমে বিশ্বাস, ভরসা, গভীর ইমোশনাল যোগ বোঝানো হয়। ছবি- সংগৃহীত