আগামী ২২ আগস্ট সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে বুধ। ইতিমধ্যেই এই রাশিতে বসে আছে তারই অধিপতি সূর্য। রয়েছে কেতুও। ফলে ২২ আগস্ট বুধ এই রাশিতে এন্ট্রি নিতেই তৈরি হবে ত্রিগ্রহী যোগ। এর ফলে বাম্পার লাভ হবে ৫ রাশির। ফুলেফেঁপে উঠবে ব্যাঙ্ক ব্যালেন্স। ছবি- সংগৃহীত
2
11
বৃষ: সম্পত্তি ও আর্থিক ক্ষেত্রে লাভ হবে এই রাশির। বৃষের জন্য ত্রিগ্রহী যোগের শুভ প্রভাব বিশেষ করে সম্পত্তি, বাড়ি, যানবাহন ও ব্যবসা সংক্রান্ত বিষয়ে দেখা যেতে পারে। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা দেখানোর সুযোগ পাবেন।ছবি- সংগৃহীত
3
11
আটকে থাকা সম্পত্তি সংক্রান্ত কাজ এগোতে পারে। ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে। পরিবার থেকে গুরুত্বপূর্ণ কাজে সহযোগিতা মিলতে পারে। আয় বৃদ্ধির নতুন পথ খুলতে পারে।ছবি- সংগৃহীত
4
11
তুলা: আয় ও চাকরিতে উন্নতির সম্ভাবনা রয়েছে। এই ত্রিগ্রহী যোগ তুলা জাতকদের জন্য অন্যতম লাভজনক হতে পারে। চাকরিতে পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা প্রবল। দীর্ঘদিনের কোনও পেশাগত পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আসতে পারে।ছবি- সংগৃহীত
5
11
ব্যবসায় নতুন ক্লায়েন্ট বা যোগাযোগ তৈরি হতে পারে। আয় বাড়ার সুযোগ তৈরি হতে পারে। সামাজিক পরিচিতি ও প্রভাব বাড়বে। কোনও প্রভাবশালী ব্যক্তির সহযোগিতা পাওয়া সম্ভব।ছবি- সংগৃহীত
6
11
বৃশ্চিক: কর্মজীবনে বড় সাফল্যের সম্ভাবনা রয়েছে। যেমন, পদোন্নতির সম্ভাবনা রয়েছে। নতুন চাকরির অফার আসতে পারে।ছবি- সংগৃহীত
7
11
ব্যবসায় বড় চুক্তি বা নতুন প্রজেক্ট পাওয়ার সুযোগ আসতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে পড়তে পারেন। সামাজিক সম্মান ও প্রতিপত্তি বাড়তে পারে। নিজের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রকাশ করার সুযোগ পাবেন।ছবি- সংগৃহীত
8
11
ধনু: এই রাশির জাতকদের জন্য সময়টি বিশেষভাবে শুভ হতে পারে। ভাগ্যের সহায়তা পাওয়া যাবে। উচ্চশিক্ষা বা বিদেশ-সংক্রান্ত কাজে অগ্রগতি হতে পারে।ছবি- সংগৃহীত
9
11
কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে পারে। সমাজে সম্মান ও পরিচিতি বাড়তে পারে। গুরুত্বপূর্ণ কোনও ব্যক্তির কাছ থেকে সাহায্য বা সুযোগ মিলতে পারে।ছবি- সংগৃহীত
10
11
মেষ: শিক্ষা, কর্মক্ষেত্রে সাফল্য এবং বড় সুযোগ আসবে। মেষের জাতকদের জন্য এই সময়টি বিশেষভাবে কার্যকর হতে পারে। পড়াশোনা, পরীক্ষা ও প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা বাড়বে।ছবি- সংগৃহীত
11
11
নতুন পরিকল্পনা বা ব্যবসায়িক কৌশল কাজে লাগতে পারে। চাকরিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন, বা নতুন সুযোগ আসতে পারে। বুদ্ধি ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। দূরযাত্রা বা উচ্চশিক্ষার পরিকল্পনাতেও অগ্রগতি হতে পারে।ছবি- সংগৃহীত