সামনেই পুজো আসছে, তারপরই শীতকাল। নিশ্চয় এই সময় কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান হয়েছে? একটা দিন গোটা, বা দু'দিনের ট্রেন সফর প্রয়োজন তাতে? কিংবা রাতভর জার্নি করতে হবে? এই সময় নিচের বার্থ বা উপরের কোনটা বেছে নিলে বেশি স্বচ্ছন্দে যাওয়া যাবে বুঝবেন না? জেনে নিন তাহলে সেই উত্তর। ছবি- সংগৃহীত
2
7
অনেক ক্ষেত্রেই দেখা যায় পছন্দের বার্থের অপশন দিলেও সেটা অনেক সময় পাওয়া যায় না। সেক্ষেত্রে যা পাওয়া যায় সেটা মেনে নিতে হয়। কিন্তু আয়েশ করে সফর করার জন্য বা ভাল ঘুমের জন্য আপার না লোয়ার বার্থ কোনটা বেশি উপযুক্ত? ছবি- সংগৃহীত
3
7
যাঁরা নিজেদের মতো সময় কাটাতে চান বা ঘুমাতে চান ভাল করে তাঁদের জন্য নিঃসন্দেহে আপার বার্থ শ্রেষ্ঠ অপশন। প্রাইভেসি থাকে, শুয়ে বসে থাকা যায়। কেউ বিরক্ত করে না। ছবি- সংগৃহীত
4
7
এছাড়া লোয়ার বার্থ মানেই সারা দিন লোকের আনাগোনা, বসে থাকা, ইত্যাদির মতো সমস্যা। সেখানে আপার বার্থ মানে তুলনামূলক ভাবে শান্ত পরিবেশ, বিরক্ত করার মতো কেউ থাকে না, লোকের আনাগোনাতেও বিশেষ সমস্যা হয় না। ছবি- সংগৃহীত
5
7
তবে বৃদ্ধ বা যাঁদের পায়ের সমস্যা, কিংবা ঘনঘন বাথরুম যেতে হয় তাঁদের জন্য লোয়ার বার্থ উপযুক্ত। সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হয় না। ছবি- সংগৃহীত
6
7
এছাড়া যাঁদের সঙ্গে ছোট বাচ্চা থাকে, তাঁদের জন্যও লোয়ার বার্থ উপযুক্ত। বারবার অন্যদের বিব্রত করার থেকে এটি সুবিধাজনক হয়। ছবি- সংগৃহীত
7
7
ফলে আপনার কাছে কোনটি বেশি প্রাধান্য পায়, ঘুম, প্রাইভেসি, নিজের মতো সময় কাটানো নাকি ঘনঘন বাথরুম যাওয়া, সিঁড়ি দিয়ে ওঠানামা না করতে হওয়া সেটা দেখে লোয়ার বা আপার বার্থ বেছে নেওয়া উচিত।ছবি- সংগৃহীত