টোটোর উপদ্রব ক্রমশ বাড়ছে রাজ্যে। জাতীয় সড়ক থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা, টোটোর দৌড়াত্বে দমবন্ধকর পরিস্থিতি রাস্তাগুলির।
2
9
গতি কম হওয়ায় রাস্তার ট্রাফিকের গতি কমে যাচ্ছে। হাল্কা ওজনের হওয়ায় এবং সেরকম সুরক্ষা ব্যবস্থা না থাকায় দুর্ঘটনাও ঘটছে।
3
9
জাতীয় সড়ক বা গুরুত্বপূর্ণ রাস্তায় টোটো চলাচল নিয়ে সতর্ক করেছিলেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। উল্লেখ করেছিলেন সুপ্রিম কোর্টের নির্দেশেরও।
4
9
টোটোর দৌরাত্ম্যের হাত থেকে সাধারণ মানুষের পরিত্রাণের কথা মাথায় রেখে পদক্ষেপ করেছে বারাসত এবং মধ্যমগ্রাম পুলিশ। বারাসত এবং মধ্যমগ্রামের জাতীয় এবং রাজ্য সড়কে সম্পূর্ণ নিষিদ্ধ করা হচ্ছে টোটো।
5
9
রাজ্যের জাতীয় সড়ক, রাজ্য সড়ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তায় ই-রিকশা ও টোটো চলাচল করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্যের পরিবহন দপ্তর। নিষেধাজ্ঞা অমান্য করলে পুলিশকে কড়া পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে।
6
9
এবার টোটোর দৌড়াত্ম্য নিয়ে বিধানসভায় সরব হলেন পশ্চিমবঙ্গের নগরোন্নয়ন এবং পুর মন্ত্রী অগ্নিমিত্রা পাল। হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা বৃদ্ধি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে শহরে নাগরিক জীবনের পরিকাঠামো নিয়ে কথা বলেন তিনি।
7
9
এরপরেই তিনি হাওড়া এলাকায় টোটোর সংখ্যা নিয়ন্ত্রণেও সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দেন। তিনি দাবি করেন যে, হাওড়ার বহু বাড়ির সামনে দু’ থেকে তিনটি করে টোটো দাঁড়িয়ে থাকছে।
8
9
অগ্নিমিত্রার দাবি, এর ফলে যানজট ও নাগরিক সমস্যাও বাড়ছে। টোটো নিয়ন্ত্রণে সিদ্ধান্ত নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও বিরোধীরা তার প্রতিবাদ করছেন বলে অভিযোগ তাঁর।
9
9
প্রশাসনের হিসেবে, শুধু বারাসতেই প্রায় ১০ হাজার টোটো চলাচল করে। এর মধ্যে অনুমোদন রয়েছে মাত্র সাড়ে তিন হাজারের। হাওড়ায় সংখ্যাটি কত, তা জানা যায়নি এখনও।