কিছু রাশির জাতকেরা স্বভাবত কেয়ারিং হয়। এরা নিজেদের থেকে অন্যের যত্ন বেশি রাখেন। আপনার সঙ্গী যদি এই রাশির জাতক হন তবে বিপুল আদর, যত্ন পাবেন। দেখুন তালিকায় আছেন কারা। ছবি- সংগৃহীত
2
9
বৃষ: এই রাশির জাতকেরা অত্যন্ত শান্ত, ধীর হয়। ধৈর্য হারান না কখনই। এঁরা প্রতিটি সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেন। দায়িত্ব পালন করেন নিষ্ঠা ভরে। ছবি- সংগৃহীত
3
9
পরিবারের কারও বা বন্ধুদের কেউ যদি বিপদে পড়েন, আগা পিছু না ভেবে ঝাঁপিয়ে পড়েন তাঁদের সাহায্য করতে। প্রাণ দিয়ে আগলে রাখেন। ছবি- সংগৃহীত
4
9
কর্কট: এই রাশির অধিপতি যেহেতু চন্দ্র তাই এঁরা অনুভূতিপ্রবণ হন। সংবেদনশীল এবং সহানুভূতিপূর্ণ হন। অন্যদের ভাবনাকে গুরুত্ব দেন। ছবি- সংগৃহীত
5
9
অন্যের সমস্যা নিজের মনে করে সেটার সমাধান করার চেষ্টা করেন। কাছের মানুষদের ভাল রাখার চেষ্টা করেন। ছবি- সংগৃহীত
6
9
কন্যা: এঁরা বাইরে থেকে রাগী বা গম্ভীর হলেও, আদতে এঁরা সকলের দিকে খেয়াল রাখেন। অন্যদের ভাল করার জন্য তৎপর থাকেন। ছবি- সংগৃহীত
7
9
এঁরা চুপচাপ আশেপাশের মানুষদের যত্ন রাখেন। নীরবে খেয়াল রাখা এঁদের অন্যতম গুণ। ছবি- সংগৃহীত
8
9
ধনু: এঁরা অত্যন্ত ইতিবাচক মনোভাব রাখেন। ফলে আশেপাশের মানুষদের মনোবল বাড়ান। সহমর্মিতা প্রকাশ করেন। সহজেই সকলের সঙ্গে মিলেমিশে যেতে পারেন। ছবি- সংগৃহীত