আজ ৯ সেপ্টেম্বর, বুধবার। গ্রহ-নক্ষত্রের অবস্থান অনুযায়ী দিনটি ১২ রাশির জাতকদের জীবনে নানা রকম প্রভাব ফেলতে পারে। কারও কর্মক্ষেত্রে আসতে পারে নতুন সুযোগ, কারও আবার অর্থের বিষয়ে থাকতে হবে বাড়তি সতর্ক। জেনে নিন মেষ থেকে মীন, ১২ রাশির আজকের রাশিফল।
2
13
মেষ: আজ কর্মক্ষেত্র ও সামাজিক ক্ষেত্রে সম্মান বাড়তে পারে। আপনার মতামত গুরুত্ব পাবে। তবে কারও কথায় অতিরিক্ত আবেগপ্রবণ না হওয়াই ভাল। অফিসের রাজনীতি থেকে দূরে থাকুন।
3
13
বৃষ: সম্পত্তি ও বিনিয়োগের ক্ষেত্রে ভাল সুযোগ আসতে পারে। ব্যবসায় লাভ হতে পারে। তবে অন্যের পরামর্শ যাচাই না করে মেনে নেবেন না। আইনি কাগজপত্রেও সতর্ক থাকুন।
4
13
মিথুন: সমাজসেবা বা কোনও ভাল কাজের মাধ্যমে আপনার পরিচিতি ও সম্মান বাড়তে পারে। সরকারি চাকরির প্রস্তুতিতে আরও মনোযোগ দিন। পরিবারে বিয়ে সংক্রান্ত কোনও সমস্যা মেটাতেও কাছের কারও সাহায্য মিলতে পারে।
5
13
কর্কট: দিনটি মোটের উপর ইতিবাচক হলেও মনে অস্থিরতা থাকতে পারে। ভাই-বোনের কাছ থেকে সহযোগিতা পাবেন। কর্মক্ষেত্রে কেউ আপনার বিরুদ্ধে অভিযোগ তুলতে পারে, তাই নিজের বক্তব্য শান্তভাবে তুলে ধরুন। সন্তানের সাফল্যে আনন্দ পাবেন।
6
13
সিংহ: কর্মক্ষেত্রে আটকে থাকা কোনও কাজ এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের দক্ষতা প্রমাণের সুযোগ আসতে পারে। আর্থিক বিষয়ে ইতিবাচক ফল মিললেও হঠাৎ কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি ভালভাবে বিচার করুন।
7
13
কন্যা: কাজের চাপ বাড়তে পারে। বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়ো না করে সমস্ত দিক খতিয়ে দেখা জরুরি। পরিবারের কারও পরামর্শ কাজে লাগতে পারে। নিজের পরিকল্পনা গোপন রাখাই আজ ভাল।
8
13
তুলা: কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়বে। নতুন দায়িত্ব পেতে পারেন। সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়া বজায় রাখুন। অর্থ সংক্রান্ত সিদ্ধান্তে আবেগের বদলে বাস্তববুদ্ধিকে গুরুত্ব দিন।
9
13
বৃশ্চিক: আজ গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত নিতে হতে পারে। আত্মবিশ্বাস বজায় রাখলে পরিস্থিতি আপনার অনুকূলে আসতে পারে। তবে অতিরিক্ত ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মানসিক চাপ কমবে।
10
13
ধনু: আজ ভাগ্য আপনার সহায় হতে পারে। কর্মক্ষেত্র ও ব্যবসায় নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। আটকে থাকা কাজ এগিয়ে যেতে পারে। অর্থনৈতিক দিক থেকেও লাভের যোগ রয়েছে।
11
13
মকর: দিনটি আপনার জন্য বিশেষভাবে শুভ হতে পারে। কর্মক্ষেত্রে সাফল্য ও আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় নতুন সুযোগ মিলতে পারে। পরিশ্রমের ফল হাতে আসায় আত্মবিশ্বাস বাড়বে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্যও সময়টি অনুকূল।
12
13
কুম্ভ: কাজের ক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে। পরিকল্পনা অনুযায়ী এগোলে ভাল ফল পাবেন। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। কোনও বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভবিষ্যতের কথা ভাবুন।
13
13
মীন: দায়িত্ব এড়িয়ে না গিয়ে সময়মতো কাজ শেষ করার চেষ্টা করুন। পরিবারে কারও সহযোগিতা পাবেন। আর্থিক বিষয়ে সতর্ক থাকা দরকার। সম্পর্কের ক্ষেত্রে খোলামেলা কথা বললে ভুল বোঝাবুঝি কমতে পারে।