হাতে তেমন একটা কাজ না থাকলেও ব্যবসায়ী দুনিয়ায় ভালই সাফল্যের মুখ দেখেছেন টাইগার শ্রফ।
2
8
মাত্র দু’বছরের ব্যবধানে নিজের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট বিক্রি করে কোটি টাকার মুনাফা পকেটে পুরলেন জ্যাকি-পুত্র। পুনের হাদাপসার এলাকায় অবস্থিত নিজের ফ্ল্যাটটি প্রায় ৮.৮৭ কোটি টাকায় বিক্রি করেছেন অভিনেতা।
3
8
২০২৪ সালের মার্চ মাসে টাইগার এই ফ্ল্যাট কিনেছিলেন সাড়ে সাত কোটি টাকায়। অর্থাৎ, মাত্র দু'বছরের মাথায় এই চুক্তি থেকে তিনি প্রায় ১৮ শতাংশের বেশি লাভ করেছেন।
4
8
হিসাব বলছে, গত কয়েক বছরে ওই এলাকায় সম্পত্তির দাম যেভাবে বেড়েছে, তাকে দারুণভাবে কাজে লাগিয়েছেন টাইগার। পুনের ‘পঞ্চশীল রিয়েলিটি’-র অধীনে তৈরি এই ফ্ল্যাটটি ছিল ৪,২৪৯ বর্গফুটের। প্রতি বর্গফুট প্রায় ২০,৮৯১ টাকা দরে বিক্রি হয়েছে এই অ্যাপার্টমেন্টটি।
5
8
টাইগার যে ফ্ল্যাটটি বিক্রি করেছেন, তার ক্রেতা আসলে তাঁরই পূর্ব পরিচিত। ‘চেরিশ (ইন্ডিয়া) প্রাইভেট লিমিটেড’ নামের একটি সংস্থা এই সম্পত্তিটি কিনে নিয়েছে। এই সংস্থাটি আগে টাইগারের থেকে মাসিক ৩.৫ লক্ষ টাকার বিনিময়ে ফ্ল্যাটটি ভাড়া নিয়ে ব্যবহার করছিল।
6
8
চুক্তির আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করতে অভিনেতা প্রায় ৬২ লক্ষ টাকার স্ট্যাম্প ডিউটি এবং ৩০ হাজার টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিয়েছেন বলে জানা গিয়েছে।
7
8
বলিউডে শুধু টাইগার নন, সাম্প্রতিক সময়ে আবাসন ব্যবসায় বড় অঙ্কের মুনাফা করার তালিকায় রয়েছেন আরও অনেক তারকা। গত বছর অক্ষয় কুমার এবং অমিতাভ বচ্চনও তাঁদের একাধিক সম্পত্তি বিক্রি করে প্রায় ১০০ কোটি টাকার কাছাকাছি লেনদেন করেছেন। পাশাপাশি প্রীতি জিন্টাও মুম্বাইয়ের পালি হিল এলাকায় নিজের একটি ফ্ল্যাট ১৮.৫ কোটি টাকায় বিক্রি করে সংবাদের শিরোনামে এসেছিলেন।
8
8
বর্তমানে বড়পর্দার পাশাপাশি ব্যক্তিগত বিনিয়োগের ক্ষেত্রেও যে টাইগার বেশ সচেতন, তা এই পুনের চুক্তি থেকেই স্পষ্ট। অ্যাকশন হিরো হিসেবে টাইগারের জনপ্রিয়তা তুঙ্গে থাকলেও, রিয়েল এস্টেট ব্যবসায় তাঁর এই ‘স্মার্ট মুভ’ এখন নেটদুনিয়ায় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।