ফেব্রুয়ারি মাস থেকে বেশ কয়েকটি ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজিটে সুদের হারে পরিবর্তন করেছে। বাজেট পেশের পরই এই সুদের হারে পরিবর্তন এসেছে।
2
9
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে জেনারেল সিটিজেনরা পাবেন ৩ শতাংশ থেকে শুরু করে ৬.৪০ শতাংশ। অন্যদিকে সিনিয়র সিটিজেনরা পাবেন ৩.৫০ থেকে ৬.৯০ শতাংশ।
3
9
ইন্ডিয়ান ব্যাঙ্ক ৪৪৪ দিনের একটি স্কিম চালু করেছে। সেখানে জেনারেল সিটিজেনরা পাবেন ৬.৯৫ শতাংশ। অন্যদিকে সিনিয়র সিটিজেনরা পাবেন আরও খানিকটা বেশি।
4
9
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক জেনারেল সিটিজেনদের জন্য সুদ দেবে ২.৭৫ থেকে শুরু করে ৬.৭০ শতাংশ। অন্যদিকে সিনিয়র সিটিজেনরা পাবেন ৩.২৫ শতাংশ থেকে শুরু করে ৭.২০ শতাংশ।
5
9
ইক্যুইটি স্মল ফিনান্স ব্যাঙ্কে জেনারেল সিটিজেনরা পাবেন ৩.৫০ শতাংশ থেকে শুরু করে ৭.২০ শতাংশ। অন্যদিকে সিনিয়র সিটিজেনরা পাবেন ৪ শতাংশ থেকে শুরু করে ৭.৭০ শতাংশ।
6
9
সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক জেনারেল সিটিজেনদের দেবে ৪ শতাংশ থেকে শুরু করে ৭.৯০ শতাংশ। অন্যদিকে সিনিয়র সিটিজেনরা পাবেন ৪.২০ শতাংশ থেকে শুরু করে ৭.৯০ শতাংশ।
7
9
চলতি মাসেই আরবিআই তাদের রেপো রেট অপরিবর্তিত রেখেছে। ফলে সেখান থেকে ব্যাঙ্কগুলি নিজেদের সুদের হারে খানিকটা বদল করবে সেটাই স্বাভাবিক।
8
9
যদিও এই সুদের হার আগের তুলনায় খুব বেশি নয়। তবে সিনিয়র সিটিজেনরা যদি নিজেদের টাকা হিসেব করে এখানে রাখতে পারেন তাহলে সেখান থেকে ভাল লাভ দেখতে পারবেন।
9
9
ফিক্সড ডিপোজিটে টাকা রাখতে হলে আগে থেকেই হিসেব করে নিতে হবে। সেখানে ব্যাঙ্কে গিয়ে সমস্ত তথ্য যাচাই করে তারপরই বিনিয়োগ করবেন। সেখানে যদি আর্থিক ক্ষতি হয় তার দায় আজকাল নেবে না।