দেশের শীর্ষ সরকারি ব্যাঙ্কগুলি গত কয়েক মাসে তাদের ফিক্সড ডিপোজিট সুদের হারে একাধিক পরিবর্তন করেছে। মূলত আরবিআই নীতিগত সুদের হার এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির উপর ভিত্তি করেই এই পরিবর্তনগুলি করা হয়। ফলে বিনিয়োগকারীদের জন্য ফিক্সড ডিপোজিট করার আগে সুদের হার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
2
7
এসবিআই: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে ১ বছর থেকে ২ বছরের কম মেয়াদে সুদের হার ৬.২৫%। ২ থেকে ৩ বছর মেয়াদে ৬.৪০% পর্যন্ত সুদ দেওয়া হচ্ছে, যা এই ব্যাঙ্কের অন্যতম আকর্ষণীয় হার। ৩ থেকে ৫ বছর মেয়াদে ৬.৩০% এবং ৫ থেকে ১০ বছর পর্যন্ত মেয়াদে ৬.০৫% সুদ পাওয়া যাচ্ছে। প্রবীণ নাগরিকদের জন্য অতিরিক্ত সর্বোচ্চ ১% পর্যন্ত সুদের সুবিধা রয়েছে।
3
7
পিএনবি: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ১ বছরের ফিক্সড ডিপোজিটে ৬.২৫% সুদ দিচ্ছে। ৪৪৫ দিন থেকে ২ বছর এবং ২ থেকে ৩ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে প্রায় ৬.৩০% সুদ মিলছে। ৫ থেকে ১০ বছরের দীর্ঘমেয়াদিতে সুদের হার ৬.০০%। প্রবীণদের জন্য এখানে অতিরিক্ত ০.৮% পর্যন্ত সুদ দেওয়া হয়।
4
7
ব্যাঙ্ক অফ বারোদা: ব্যাঙ্ক অফ বরোদার ক্ষেত্রে ১ বছরে ৬.১০% সুদ দিয়ে শুরু হচ্ছে। ১ বছর থেকে ২ বছরের মধ্যে বিভিন্ন স্কিমে ৬.২৫% পর্যন্ত সুদ পাওয়া যাচ্ছে। ৩ থেকে ৫ বছরে ৬.৩০% এবং ৫ বছরের বেশি মেয়াদে ৬.০০% সুদ দেওয়া হচ্ছে। সিনিয়র সিটিজেনদের জন্য এখানে সর্বোচ্চ ১% অতিরিক্ত সুদের সুবিধা রয়েছে।
5
7
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: ইউনিয়ন ব্যাঙ্কে ১ বছর এবং তার আশেপাশের মেয়াদে ৬.৩০% সুদ দেওয়া হচ্ছে। ২ বছর থেকে ৩ বছরের মধ্যে ৬.২৫% এবং ৩ বছরের বেশি মেয়াদে ৬.০০% সুদ মিলছে। প্রবীণ নাগরিকদের জন্য অতিরিক্ত ০.৫% সুদ পাওয়া যায়।
6
7
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ১ বছরের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৬.২৫%। ২ থেকে ৩ বছর মেয়াদে ৬.৩০% এবং ৩ থেকে ৫ বছর মেয়াদে ৬.২৫% সুদ দেওয়া হচ্ছে। ৫ বছরের বেশি মেয়াদে সুদের হার ৬.০০%। এখানেও প্রবীণ নাগরিকদের জন্য অতিরিক্ত ০.৫% সুদ রয়েছে।
7
7
বর্তমানে দেখা যাচ্ছে, অধিকাংশ ব্যাঙ্ক ৬% থেকে ৬.৪% এর মধ্যে ফিক্সড ডিপোজিটে সুদ দিচ্ছে। স্বল্প ও মাঝারি মেয়াদের ফিক্সড ডিপোজিটে তুলনামূলক বেশি সুদ মিলছে। তাই বিনিয়োগকারীরা তাদের লক্ষ্য অনুযায়ী মেয়াদ বেছে নিলে ভালো রিটার্ন পেতে পারেন। পাশাপাশি, প্রবীণ নাগরিকদের জন্য অতিরিক্ত সুদের সুবিধা ফিক্সড ডিপোজিটকে আরও আকর্ষণীয় করে তুলছে।