আজকাল ওয়েবডেস্ক: আজকাল ওজন বেড়ে যাওয়া নিয়ে বেড়েছে সচেতনতা। মেদ ঝরাতে অনেকেই বেশ কসরত করেন। কেউ দৌড়ান ট্রেডমিলে, কেউ বা ক্যালোরি মেপে মুখে তুলছেন খাবার। আবার সময়ের অভাবে ‘শর্টকাট’ পন্থাও নিচ্ছেন অনেকে। আবার বাহারি ডায়েটের প্রতিও ঝোঁক দেখা যায়। আপনিও কি স্লিম-ফিট চেহারা চান? তাহলে ওজন কমাতে হলে সবার আগে নজর দিতে হবে খাওয়াদাওয়ার উপর।
2
9
মেদ ঝরানোর জন্য শুধু কড়া ডায়েট নয়, রোজের পাতে রাখুন শাক সবজি। বিভিন্ন ধরনের সবুজ শাক সবজি মেদ ঝরাতে, হজম ক্ষমতা বাড়াতে এবং দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখে। তাহলে জেনে নিন ওজন কমাতে কোন কোন সবজি নিয়মিত খাবেন-
3
9
পালংশাক- নানা রকম পুষ্টিতে ভরপুর পালংশাক। পেটের মেদ কমাতে নিয়মিত পালংশাক খেলে উপকার পাবেন। পালংশাকে ক্যালরি কম, ফাইবার বেশি। তাই এই শাক খেলে পেট বেশি সময় ভরা থাকে।
4
9
লাউ- লাউয়ে ক্যালরির পরিমাণ কম, বেশি থাকে জল। তাই লাউ ওজন নিয়ন্ত্রণে রাখার উপযুক্ত খাবার। লাউয়ে প্রচুর পরিমাণে জল ও ফাইবার থাকায় দ্রুত পেট ভরে যায়, বারে বারে খাওয়ার প্রবণতা থাকে না। বিভিন্ন ধরনের তরকারির পাশাপাশি খালি পেটে লাউয়ের জুস খেলেও উপকার পাবেন।
5
9
বাঁধাকপি- ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে বাঁধাকপি। প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর এই সবজিতে কম মাত্রায় ক্যালোরি রয়েছে, সঙ্গে ফাইবারের পরিমাণও বেশি। মূলত শীতের সবজি হলেও বাঁধাকপি সারা বছরই খেতে পারেন।
6
9
করলা- তেতো স্বাদের কারণে করলা সকলের পছন্দের তালিকায় থাকে না। কিন্তু এই সবজির গুণাগুণ অনেক। করলা ইনসুলিন নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। নিয়মিত করলা খেলে পেটের মেদ কমে। ওজন কমাতে করলার জুসও খেতে পারেন।
7
9
শসা- শরীর ও ত্বক সতেজ রাখে শশা। এই সবজিতে জলের পরিমাণ বেশি থাকায় ওজন কমানোর ক্ষেত্রে শসা বেশ কার্যকরী। শসায় ক্যালরির পরিমাণ কম। এটি শরীর থেকে অনেক দূষিত উপাদান বের করে দিতে পারে।
8
9
মেথি শাক- প্রচুর পরিমাণে ফাইবার সমৃদ্ধ শাক হল মেথি। যা নিয়মিত খেলে ওজনও নিয়ন্ত্রণে থাকে। রক্তে শর্করার মাত্রাও বশে থাকে। মেথি পরোটা কিংবা মেথি শাক ভাজা খেতে পারেন। আবার সকালে মেথি ভেজানো জল খেলেও উপকার পাবেন।
9
9
ব্রকলি- পুষ্টিগুণে ভরপুর ব্রকলি পেটের মেদ ঝরাতে সাহায্য করে। ব্রকলি প্রচুর আঁশসমৃদ্ধ। এটি সবজির বিভিন্ন উপাদান দ্রুত ওজন কমায়। গবেষণায় দেখা গেছে, ব্রকলি খেলে পেটের নিচে জমা ভিসেরাল ফ্যাট কমে যায়। ব্রকলির তরকারি, স্যুপ, স্যালাডে খেতে পারেন।