এক বছরেই সোনার দাম প্রায় দ্বিগুণ! সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন- এই দাম কি বাড়তেই থাকবে? ২০২৬ সালে সোনার বাজারের গতিপথ কোন দিকে? এ বিষয়ে বিশেষজ্ঞদের মত জেনে নেওয়া জরুরি৷
2
9
দুনিয়াজুড়ে অশান্তি আর যুদ্ধের মেঘ কাটছে না। যখনই যুদ্ধের দামামা বাজে, মানুষ শেয়ার বাজার ছেড়ে সোনার ওপর ভরসা বাড়ায়। ২০২৬ সালেও এই অস্থিরতা সোনার দামকে ঊর্ধ্বমুখী রাখতে পারে।
3
9
শুধু সাধারণ মানুষ নয়, ভারতসহ বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো এখন দেদার সোনা কিনছে। বড় বড় দেশগুলো যখন সিন্দুক ভরতে সোনা কেনে, তখন স্বাভাবিকভাবেই খোলা বাজারে তার দাম হু হু করে বেড়ে যায়।
4
9
ডলারের তুলনায় ভারতীয় টাকার দাম মাঝেমধ্যেই পড়ে যাচ্ছে। বিদেশ থেকে সোনা আমদানি করতে গেলে ডলার লাগে। তাই ডলার দামি হওয়া মানেই আমাদের দেশে সোনার দাম আকাশছোঁয়া হওয়া।
5
9
ব্যাঙ্কে বা অন্য কোথাও টাকা রাখলে যদি লাভ কম হয়, তবে মানুষ সোনা কেনায় মন দেয়। আমেরিকা বা ভারতের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার খুব একটা না বাড়ালে সোনার চাহিদা আরও বাড়বে।
6
9
ভারতে বিয়ে বা উৎসব মানেই সোনা কেনা। ২০২৬ সালেও বিয়ের মরসুমে সোনার চাহিদা যখন তুঙ্গে উঠবে, তখন জোগান কম থাকলে দাম কমার কোনও লক্ষণই থাকবে না।
7
9
চাল-ডাল থেকে তেল- সবকিছুর দাম বাড়ছে। এই বাজারে জমানো টাকার দাম ধরে রাখতে সোনা কেনাই এখন সবথেকে নিরাপদ রাস্তা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
8
9
এখন আর শুধু গয়না নয়, মোবাইলের এক ক্লিকেই 'ডিজিটাল সোনা' কেনা যাচ্ছে। লগ্নির এই নতুন জোয়ার বাজারে সোনার দামকে ক্রমেই ওপরের দিকেই ঠেলে দিচ্ছে।
9
9
মাটির তলা থেকে সোনা তোলার খরচ দিন দিন বাড়ছে, কিন্তু সেই তুলনায় নতুন খনির হদিস মিলছে না। বাজারে মাল কম থাকলে দাম তো চড়বেই - ২০২৬ সালেও এই ছবি বদলানোর সম্ভাবনা কম।