সকালে ঘুম থেকে উঠে নিজের স্যালাইভা সারা মুখে মাখেন তমান্না! জানেন এই 'বিউটি থেরাপি'র পদ্ধতি কেমন? সিক্রেট ফাঁস করলেন অভিনেত্রী
নিজস্ব সংবাদদাতা
২৯ জুন ২০২৬ ১৪ : ০৯
শেয়ার করুন
1
10
তমান্না ভাটিয়া নিজের রূপচর্চা নিয়ে বরাবরই বেশ সচেতন। তবে এক সাক্ষাৎকারে তিনি নিজের ত্বকের যত্ন নেওয়ার এমন এক অদ্ভুত কৌশলের কথা জানালেন, যা শুনে রীতিমতো চমকে উঠেছেন নেটিজেনরা।
2
10
তিনি জানিয়েছেন, ব্রণের সমস্যা দূর করতে তিনি সকালে ঘুম থেকে ওঠার পর নিজের স্যালাইভা বা লালা ব্যবহার করেন!
3
10
তামান্না এই বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে বলেন, তিনি নিজে কোনও ত্বক বিশেষজ্ঞের নয়, তবে বিষয়টি নিয়ে তার নিজস্ব যুক্তি রয়েছে।
4
10
অভিনেত্রীর মতে, সারারাত ঘুমের পর সকালে মুখের লালায় প্রচুর অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান তৈরি হয়। তাই মুখ ধোয়ার আগেই সেই লালা ব্রণের ওপর লাগালে তা দ্রুত শুকিয়ে যায়।
5
10
তাঁর মতে, এটা তাঁর নিজস্ব একটা টোটকা, যা তিনি বছরের পর বছর ধরে মেনে আসছেন।
6
10
শুধু এই অদ্ভুত হ্যাকই নয়, তমান্না তাঁর ত্বকের উজ্জ্বলতার পিছনে আরও কিছু গুরুত্বপূর্ণ অভ্যাসের কথা তুলে ধরেছেন।
7
10
তাঁর মতে, ২৫ বছর বয়স থেকেই ভাল মানের স্কিনকেয়ার বা অ্যান্টি-এজিং ক্রিম ব্যবহার করা উচিত। তবে তমান্না সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন খাদ্যাভ্যাসের ওপর।
8
10
তিনি জানিয়েছেন, দীর্ঘ দিন নিজের গ্লুটেন ও ডেয়ারি ইনটলারেন্সের কথা জানতেন না। পরে ডায়েট থেকে এই খাবারগুলো বাদ দেওয়ার পরই তাঁর ত্বকে পরিবর্তন লক্ষ্য করেছেন।
9
10
অভিনেত্রীর মতে, ত্বক আসলে আমাদের শরীরের অভ্যন্তরীণ স্বাস্থ্যের আয়না। শরীর ভিতর থেকে সুস্থ থাকলে তার প্রতিফলন সরাসরি মুখে ফুটে ওঠে।
10
10
তাই কেবল বাইরে থেকে ত্বক চর্চা করলেই হয় না, বরং শরীরের প্রয়োজন বুঝতে পারা এবং সুস্থ জীবনধারা মেনে চলাই আসল সৌন্দর্য ধরে রাখার মূল চাবিকাঠি মনে করেন তমান্না।