৮ মার্চ সমাপ্ত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ শুধু মাঠের লড়াইয়ে নয়, দর্শকসংখ্যার দিক থেকেও গড়েছে এক অনন্য ইতিহাস। তবে এই রেকর্ড কোনো ক্রিকেটারের নয়—এটি গড়েছেন দর্শকরাই।
2
8
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক বার্তায় জানায়, কেবল ভারতেই বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি ডিজিটাল প্ল্যাটফর্মে দেখেছেন ৭২.৫ মিলিয়ন (৭ কোটি ২৫ লাখ) মানুষ, যা বিশ্বে স্ট্রিমিং ইতিহাসে এক নতুন মাইলফলক।
3
8
ক্রিকেটপ্রেমীদের এই অভূতপূর্ব আগ্রহে উচ্ছ্বসিত আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ আলারডাইস। তিনি বলেন, ''এই আসর ফের প্রমাণ করেছে, এই খেলাটির প্রতি ভালবাসা কত গভীর।''
4
8
এটি কেবল ডিজিটাল প্ল্যাটফর্মের হিসাব। টেলিভিশন ও অন্যান্য সম্প্রচারমাধ্যম মিলিয়ে দর্শকসংখ্যা যে আরও অনেক বেশি ছিল, তা বলাই বাহুল্য।
5
8
বিশ্বকাপের আয়োজক এবং অন্যতম ফেভারিট ভারতীয় দল ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নিউ জিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে তৃতীয় বার টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বজয় করল। সেই ম্যাচ ঘিরেই তৈরি হয় তুমুল দর্শকচাহিদা, যা ডিজিটাল প্ল্যাটফর্মে আগের সব রেকর্ড ভেঙে দেয়।
6
8
ভারতের স্ট্রিমিং পার্টনার জিও হটস্টার-এর তথ্য অনুযায়ী, ফাইনাল ম্যাচে একসঙ্গে ৭২.৫ মিলিয়ন দর্শক যুক্ত ছিলেন, যা বিশ্বের স্ট্রিমিং ইতিহাসে এক নজির।
7
8
ভারতকে নিয়ে একসময়ে তৈরি হয়েছিল সংশয়। সুপার এইটে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পরে ভারতকে নিয়ে ঘোর সন্দিহান হয়েছিলেন ভক্তরা।
8
8
কিন্তু সুপার এইটে প্রথমবার জিম্বাবোয়ে, পরে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালের ছাড়পত্র জোগাড় করে ভারত। শেষ চারে ইংল্যান্ডের বিরুদ্ধে তুল্যমূল্য লড়াইয়ের শেষে ভারত ফাইনালে পৌঁছয়। ফাইনালে একপেশে লড়াইয়ে ভারত চ্যাম্পিয়ন হয়।