২০২৬ সালের প্রথম সূর্য গ্রহণ ১৭ ফেব্রুয়ারি ঘটবে। ফাল্গুন অমাবস্যা তিথিতে বিকেল ৫ টা ২৬ মিনিট থেকে সন্ধ্যা ৭ টা ৫৭ মিনিট পর্যন্ত সূর্য গ্রহণ চলবে। কিন্তু ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না। দেখা না গেলেও এর প্রভাব সমস্ত রাশির উপরেই পড়বে। জেনে নিন কারা লাভবান হবেন আর কাদের ক্ষতির মুখে পড়তে হবে। ছবি- সংগৃহীত
2
13
মেষ: কাজের জায়গায় নতুন দায়িত্ব পাবেন। আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। ফলে সূর্যগ্রহণ এই রাশির জন্য বেশ লাভজনক হতে চলেছে। ছবি- সংগৃহীত
3
13
বৃষ: চাপের মুখে পড়বেন এই রাশির জাতকেরা। কাজের জায়গায় চ্যালেঞ্জের সম্মুখীন হবেন। বিনিয়োগ করবেন না। পরিবারের কার সঙ্গে অকারণ বিবাদে জড়াবেন না। ছবি- সংগৃহীত
4
13
মিথুন: খরচ বাড়বে। জলের মতো টাকা বেরোবে। হঠাৎ কোনও ভ্রমণ বা স্বাস্থ্যের কারণেই মূলত খরচ বাড়বে। সূর্যগ্রহণ মোটেই লাভজনক হবে না এই রাশির জাতকদের জন্য। ছবি- সংগৃহীত
5
13
কর্কট: কোনও শুভ সংবাদ পাবেন। পরিবার বা সন্তানের থেকে এই সুখবর পাবেন। যে কাজ দীর্ঘ সময় ধরে আটকে রয়েছে সেটা গতি পাবে। ছবি- সংগৃহীত
6
13
সিংহ: যে কোনও কাজ, মূলত কোনও নতুন কাজ শুরু করার আগে সচেতন থাকা জরুরি। পার্টনারশিপে চলা ব্যবসায়ে বিবাদ বাড়তে পারে। কাউকে চোখ বুজে বিশ্বাস করা উচিত নয় এই সময়। ছবি- সংগৃহীত
7
13
কন্যা: বিনিয়োগ করলে এই সময় দারুণ লাভ করবেন। নতুন ঘর বা গাড়ি কেনার ইচ্ছে থাকলে এই সময় সেটা পূরণ হবে। পদোন্নতি হতে পারে। ছবি- সংগৃহীত
8
13
তুলা: সমাজে প্রভাব, সম্মান দুই বাড়বে। আপনার কথাকে মানুষ গুরুত্ব দেবে। নতুন মানুষের সঙ্গে আলাপ ঘটবে। প্রেমের সম্পর্ক আরও মজবুত হবে। ছবি- সংগৃহীত
9
13
বৃশ্চিক: এই সময়টা বৃশ্চিক রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ হবে। অতীতের কোনও বিবাদ মিটবে। হঠাৎ ধনপ্রাপ্তি ঘটতে পারে। বিশেষ কোনও ব্যক্তির সঙ্গে আলাপ ঘটতে পারে। ছবি- সংগৃহীত
10
13
ধনু: লাভের যোগ তৈরি হচ্ছে এই রাশির জাতকদের। কেরিয়ারে সাফল্য আসবে। ভ্রমণে যেতে হতে পারে। ছবি- সংগৃহীত
11
13
মকর: উন্নতির যোগ তৈরি হচ্ছে এই রাশির জাতকদের। দীর্ঘ সময় ধরে যে কাজ আটকে রয়েছে সেটা গতি পাবে। বয়স্ক কারও সাহায্য পাবেন কাজে। ছবি- সংগৃহীত
12
13
কুম্ভ: যেহেতু এই রাশিতেই গ্রহণ লাগছে তাই এই রাশির জাতকদের বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি। মানসিক চাপ বাড়বে। স্বাস্থ্য খারাপ হবে। পরিবারেও সমস্যা বাড়বে। ছবি- সংগৃহীত
13
13
মীন: লাভের মুখ দেখবেন এই রাশির জাতকেরা। হঠাৎ ধনপ্রাপ্তি ঘটবে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। প্রেমিক/প্রেমিকার সঙ্গে দেখা হবে। ছবি- সংগৃহীত