কন্যাসন্তানের উজ্জ্বল ও নিশ্চিন্ত ভবিষ্যৎ নিশ্চিত করতে ভারত সরকারের একটি অন্যতম জনপ্রিয় ও নির্ভরযোগ্য ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প হল সুকন্যা সমৃদ্ধি যোজনা। 'বেটি বাঁচাও, বেটি পড়াও' অভিযানের অংশ হিসেবে চালু হওয়া এই প্রকল্প মূলত মেয়েশিশুদের উচ্চশিক্ষা ও বিয়ের মত ভবিষ্যতের বড় আর্থিক প্রয়োজনগুলোকে সহজভাবে মেটাতে সাহায্য করে।
2
13
প্যান কার্ডের প্রয়োজনীয়তা ও সাধারণ বিভ্রান্তি সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে অনেকের মনেই একটি প্রশ্ন থাকে—ছোট মেয়েশিশুর নিজের প্যান কার্ড থাকা বাধ্যতামূলক কি না?
3
13
সহজ উত্তর হল, ছোট মেয়ের নিজস্ব প্যান কার্ডের কোনও প্রয়োজন নেই। যেহেতু অ্যাকাউন্টটি নাবালিকার নামে খোলা হয় এবং তার বয়স ১০ বছরের কম থাকে, তাই এটি সম্পূর্ণভাবে অভিভাবক দ্বারা পরিচালিত হয়। ফলে প্রক্রিয়া চলাকালীন মেয়েশিশুর নয়, বরং অভিভাবকের প্যান কার্ড ও কেওয়াইসি সম্পর্কিত নথি জমা দেওয়াই নিয়ম।
4
13
অ্যাকাউন্ট খোলার প্রাথমিক শর্ত ও প্রয়োজনীয় নথি যে কোনও অনুমোদিত ব্যাঙ্ক বা পোস্ট অফিসে গিয়ে সহজেই এই অ্যাকাউন্ট খোলা যায়। এর জন্য যে নথিগুলো প্রয়োজন হয় সেগুলি একবার দেখে নিন।
5
13
মেয়েশিশুর জন্মের শংসাপত্র: বয়স প্রমাণের জন্য বাধ্যতামূলক। অভিভাবকের পরিচয়ের প্রমাণ: আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড বা পাসপোর্ট।
6
13
ঠিকানার প্রমাণ: রেশন কার্ড, বিদ্যুৎ বিল বা পাসপোর্ট। পাসপোর্ট সাইজ ছবি: সন্তান ও অভিভাবক উভয়ের ছবি।
7
13
তবে নির্দিষ্ট শাখা বা পোস্ট অফিসের নিয়ম অনুযায়ী অতিরিক্ত কিছু নথি চাইতে পারে, তাই আবেদন জানানোর আগে সংশ্লিষ্ট শাখায় সরাসরি যোগাযোগ করে নেওয়া ভাল।
8
13
জমার পরিমাণ ও মেয়াদের নিয়মাবলি এই প্রকল্পের সবচেয়ে বড় সুবিধা হল সাধারণ মধ্যবিত্ত পরিবারও খুব সহজে এতে অংশগ্রহণ করতে পারে।
9
13
সর্বনিম্ন ও সর্বোচ্চ জমা: বছরে ন্যূনতম ২৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত জমা দেওয়া সম্ভব। টাকা জমার সময়সীমা: অ্যাকাউন্ট খোলার পর থেকে টানা ১৫ বছর পর্যন্ত টাকা জমা দেওয়া যায়।
10
13
মেয়াদপূর্তি: অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে ২১ বছর পূর্ণ হলে এই স্কিমটি সম্পূর্ণ মেয়াদ উত্তীর্ণ হয়। সুদের হার ও কর ছাড়ের সুবিধা নিয়মিত ব্যবধানে কেন্দ্রীয় সরকার সুকন্যা সমৃদ্ধি যোজনার সুদের হার পর্যালোচনা ও নির্ধারণ করে। বর্তমানে অন্যান্য সাধারণ ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের তুলনায় এই প্রকল্পে বেশ আকর্ষক সুদ পাওয়া যায়।
11
13
এছাড়া আয়কর আইনের ৮০C ধারা অনুযায়ী এই প্রকল্পে বিনিয়োগে কর ছাড়ের সুযোগ রয়েছে এবং মেয়াদ শেষে প্রাপ্ত সুদের টাকাও সম্পূর্ণ করমুক্ত।
12
13
আংশিক অর্থ তোলার সুবিধা মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হলে বা সে মাধ্যমিক স্তর উত্তীর্ণ হলে তার উচ্চশিক্ষার খরচ চালানোর জন্য মোট জমাকৃত অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত আংশিক তোলার নিয়ম রয়েছে।
13
13
অভিভাবকদের জন্য পরামর্শ হল কন্যাসন্তান জন্মের পর ১০ বছর বয়স হওয়ার আগেই এই অ্যাকাউন্ট খুলে ফেলা বুদ্ধিমানের কাজ। দালাল বা মধ্যস্থতাকারীর ওপর নির্ভর না করে সরাসরি নিকটস্থ পোস্ট অফিস বা ব্যাঙ্কে গিয়ে সমস্ত নিয়ম যাচাই করে আবেদন করাই সবচেয়ে নিরাপদ ও সঠিক পদ্ধতি।