মঙ্গলবার বাজার খোলার পর থেকেই একধাক্কায় লাফ দিল ২৫০০ পয়েন্ট। ফলে বিনিয়োগকারীদের মুখে দেখা দিল চওড়া হাসি।
2
9
মঙ্গলবার বিএসই সেনসেক্স ২ হাজার ২৭১.৪৫ পয়েন্ট লাফ দেয়। অন্যদিকে নিফটি ফিফটি ৬১৯.৭০ পয়েন্ট লাফ দেয়। এই ধারা বাজারের ভাল দিকের লক্ষণ।
3
9
মঙ্গলবার বাজার খোলার সঙ্গেই সেনসেক্স এবং নিফটি ৩ শতাংশ করে বৃদ্ধি লাভ করে। সেখান থেকে ভারত-মার্কিন চুক্তি একটি বিরাট দিক হিসেবে দেখা গিয়েছে।
4
9
বিশেষজ্ঞরা মনে করছেন ভারত-মার্কিন চুক্তির দিকে সকলের নজর ছিল। এরপর মার্কিন দেশ শুল্কের পরিমান ৫০ শতাংশ থেকে কমিয়ে একেবারে ১৮ শতাংশ করে দেয়।
5
9
এর সরাসরি প্রভাব পড়েছে শেয়ার বাজারে। বিনিয়োগকারীরা নতুন করে উৎসাহ পেয়েছেন বাজারের এই চাঙ্গা অবস্থায়।
6
9
রবিবারই বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তারপরই মার্কিন দেশের এই সিদ্ধান্ত নতুন করে বাজারকে চাঙ্গা করেছে।
7
9
বহুদিন ধরেই ভারতের শেয়ার বাজারে মন্দার প্রভাব দেখা গিয়েছে। বাজেট পেশের দিনেও বাজারে কোনও চাঙ্গা ভাব দেখা যায়নি।
8
9
এদিন আদানি পোর্ট শুরু থেকেই লাভের মুখ দেখতে শুরু করে। অন্যদিকে তাল মিলিয়ে চাঙ্গা ভাব দেখা যায় বাজাজ ফাইন্যান্সেও ভাল দিকে গিয়েছে।
9
9
ভারতের প্রতিবেশী দেশের ওপর যে পরিমানে শুল্কের বোঝা রয়েছে তার সঙ্গে ভারতের তুলনা করা চলে না। সেদিক থেকে দেখতে হলে এই পরিস্থিতি আগামীদিনে ভাল দিকের সন্ধান দেবে।