ফের জুরছে স্মৃতি-পলাশের সম্পর্ক? গুঞ্জন উসকে কী জানালেন ডেইজি শাহ
নিজস্ব সংবাদদাতা
১৯ মার্চ ২০২৬ ১৮ : ৫৯
শেয়ার করুন
1
10
স্মৃতি মান্ধানা এবং পলাশ মুচ্ছলের চার হাত এক হওয়া ছিল সময়ের অপেক্ষা। কিন্তু বিয়ের ঠিক এক দিন আগে সেই আয়োজন ভেস্তে যাওয়ায় অবাক হয়েছিলেন সকলেই।
2
10
বিনোদন জগত থেকে শুরু করে ক্রিকেট প্রেমী, সবার মনেই দানা বেঁধেছিল নানা প্রশ্ন। এবার সেই বিতর্কিত বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী ডেইজি শাহ।
3
10
সম্প্রতি এক সাক্ষাৎকারে ডেইজি ইচ্ছা প্রকাশ করেছেন যে, সব তিক্ততা ভুলে স্মৃতি ও পলাশ যেন আবারও এক হন।
4
10
গত বছরের ২৫ নভেম্বর সাত পাকে বাঁধার কথা ছিল এই জুটির। বিয়ের আগের অনুষ্ঠানগুলো শুরুও হয়ে গিয়েছিল। কিন্তু একেবারে শেষ মুহূর্তে ব্যক্তিগত কারণ ও স্মৃতির বাবার অসুস্থতার কথা জানিয়ে বিয়ে বাতিল করা হয়।
5
10
যদিও পরবর্তীতে পলাশের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তবে এই কঠিন সময়ে পলাশের পাশে দাঁড়িয়েছেন ডেইজি। তিনি খুব শীঘ্রই পলাশের পরিচালনায় একটি নতুন ছবিতে অভিনয় করতে চলেছেন।
6
10
ওই সাক্ষাৎকারে ডেইজি জানান, ব্যক্তিগত জীবনের এই টালমাটাল পরিস্থিতির কারণে পলাশ শুরুতে ডেইজিকে সরাসরি কাজের প্রস্তাব দিতে দ্বিধাবোধ করছিলেন।
7
10
পরে পলাশের বোন দিদি পালক মুচ্ছলের মাধ্যমে ডেইজি সব জানতে পারেন এবং নিজেই পলাশের সঙ্গে যোগাযোগ করেন। ডেইজির কথায়, "আমি পেশাদার ও ব্যক্তিগত জীবনকে আলাদা রাখতে পছন্দ করি। পলাশ একজন শিল্পী হিসেবে কেমন, আমি সেটাই দেখি। তাঁদের মধ্যে আসলে কী হয়েছিল, সেটা দুই পরিবারের ব্যাপার। আমরা বাইরে থেকে কেবল দেখে বিচার করতে পারি না।"
8
10
ডেইজি আরও বলেন, স্মৃতি ও পলাশকে একসঙ্গে খুব সুন্দর লাগত। তাঁর আশা, পরিস্থিতির উন্নতি হবে এবং এই যুগল আবার নতুন করে পথ চলা শুরু করবেন।
9
10
তিনি কোনও পক্ষ না নিয়ে জানান যে, মুদ্রার দুই পিঠ থাকে এবং সত্যিটা কেবল তাঁরাই জানেন।
10
10
এই বলিউড সুন্দরীর এমন মন্তব্য এখন নেটপাড়ায় বেশ চর্চিত হচ্ছে। একদিকে যখন বিচ্ছেদের খবরে অনুরাগীরা হতাশ, তখন ডেইজির এই ইতিবাচক বার্তা নতুন করে আশার আলো দেখাচ্ছে অনুরাগীদের মনে।