বর্তমানে বাংলার ঘরে ঘরে লাগানো হচ্ছে স্মার্ট প্রিপেইড মিটার। কেন্দ্রীয় সরকারের নির্দেশে বিদ্যুৎ দপ্তর জোরকদমে এই প্রকল্প বাস্তবায়নের কাজে নেমেছে।
2
7
তবে, বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের মধ্যে নানা বিভ্রান্তি ছড়িয়েছে। অনেকেই ভাবছেন- রিচার্জ ফুরিয়ে গেলে হঠাৎ করেই মাঝরাতে বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে! এই ভয়ে অনেকেই এখনও স্মার্ট মিটার বসাতে নারাজ।
3
7
কিন্তু বাস্তবটা কী? বকেয়া সীমা কত টাকা পেরলে তবেই স্মার্ট মিটারের সংযোগ বিচ্ছিন্ন করা হবে?
4
7
বিদ্যুৎ দপ্তরের তরফে জানানো হয়েছে, যখন বকেয়ার সীমা ৩০০ টাকা পেরিয়ে যাবে, তখনই সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা থাকে।
5
7
তবে, শনিবার, রবিবার এবং সরকারি ছুটির দিন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে না।
6
7
প্রতিদিন বিকেল ৫টা থেকে পরের দিন সকাল ১০টা পর্যন্ত সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে না।
7
7
শুধুমাত্র অফিস টাইম অর্থাৎ সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যেই সংযোগ কাটা হচ্ছে।