বিছানায় শুলে ঘুম আসে বটে, কিন্তু হঠাৎ ভোর ৩টা থেকে ৫টার মধ্যে ঘুম ভেঙে যায়, তারপর আর ঠিকভাবে ঘুম আসে না- প্রায়ই অনেকে এই সমস্যায় ভোগেন। কিন্তু কেন এমন হয়, তা নিয়ে মনে প্রশ্ন আসে বটে!
2
10
বিশেষজ্ঞদের মতে, এর পেছনে শরীর ও মনের কিছু স্বাভাবিক কারণ রয়েছে।
3
10
আসলে আমাদের শরীর একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলে, যাকে বলা হয় বডি ক্লক বা ঘুমের সময়সূচি। ভোরের দিকে এই ঘড়ির প্রভাবে ঘুম একটু হালকা হয়ে যায়। তাই এই সময় ছোটখাটো শব্দ বা সামান্য অস্বস্তিতেও ঘুম ভেঙে যেতে পারে।
4
10
আরও একটি বড় কারণ হল দুশ্চিন্তা বা স্ট্রেস। দিনের কাজের চাপ, চিন্তা বা মানসিক অশান্তি অনেক সময় রাতে ঘুমের মধ্যে থেকেও কাজ করে। ভোরের দিকে মস্তিষ্ক একটু বেশি সক্রিয় হয়ে ওঠে, ফলে হঠাৎ ঘুম ভেঙে যায় এবং নানা চিন্তা মাথায় আসতে থাকে।
5
10
শরীরের হরমোনের পরিবর্তনও এর জন্য দায়ী। ভোরের দিকে শরীরে কর্টিসল নামে একটি হরমোন বাড়তে শুরু করে, যা আমাদের জাগিয়ে তোলার জন্য প্রস্তুত করে। যদি এই প্রক্রিয়া একটু আগে শুরু হয়, তাহলে স্বাভাবিক সময়ের আগেই ঘুম ভেঙে যেতে পারে।
6
10
এছাড়া ঘুমের ধরণও একটা কারণ। আমরা সারা রাত একটানা গভীর ঘুমে থাকি না, বরং কয়েকটি ধাপে ঘুম হয়। ভোরের দিকে গভীর ঘুম কমে গিয়ে হালকা ঘুম বেশি হয়। তাই তখন জেগে ওঠার আশঙ্কা বেশি থাকে।
7
10
আরও কিছু ছোট কারণও আছে। যেমন ঘরের আলো, শব্দ, মোবাইলের নোটিফিকেশন, বা খুব গরম বা ঠান্ডা পরিবেশ। এসব কারণে ঘুমে ব্যাঘাত ঘটতে পারে।
8
10
কিছু ক্ষেত্রে শারীরিক সমস্যাও দায়ী হতে পারে। যেমন অ্যাসিডিটি, ঘুমের সমস্যা বা অন্য কোনও অসুস্থতা থাকলে এমন হতে পারে।
9
10
তবে মাঝে মাঝে এমন হলে চিন্তার কিছু নেই। কিন্তু যদি প্রায় প্রতিদিনই এই সময় ঘুম ভেঙে যায় এবং আবার ঘুমোতে সমস্যা হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
10
10
সবমিলিয়ে, ভোরে ঘুম ভাঙা খুব সাধারণ বিষয়। তবে ভাল ঘুমের জন্য নিয়ম মেনে চলা, কম দুশ্চিন্তা করা এবং আরামদায়ক পরিবেশে ঘুমানো খুবই জরুরি।