১০ বছরেই ৩০-৪০ লাখ! জানুন দৈনিক নামমাত্র কত টাকার এসআইপি করলে অল্প সময়েই হবেন লাখপতি
নিজস্ব সংবাদদাতা
১৮ জুলাই ২০২৬ ১১ : ৫৫
শেয়ার করুন
1
8
ভবিষ্যতের কথা ভেবে বিনিয়োগ করা শুরু করে দিয়েছেন? বা শুরু করার ইচ্ছে আছে? কিন্তু অল্প সময়ে অনেক রিটার্ন পাওয়ার জন্য কত টাকা বিনিয়োগ করা উচিত, বা কী করলে অবসর নেওয়ার আগে মোটা অঙ্কের টাকা সঞ্চয় করা যাবে অনেকেই ভেবে উঠতে পারেন না। জেনে নিন এসআইপি করলে দৈনিক কত টাকা সঞ্চয় করলে মাত্র ১০-১৫ বছর ৪০ লাখ টাকার উপর আয় করতে পারবেন। ছবি- সংগৃহীত
2
8
১০ থেকে ১০ বছর ধরে যদি আপনি দৈনিক ১০০ থেকে ২০০ টাকা বিনিয়োগ করেন এসআইপিতে তাহলে আপনার বিনিয়োগ করা টাকা সুদ সমেত ৪০ লাখ টাকা বা তার বেশি হয়ে যেতে পারে। পেতে পারেন বার্ষিক ১২ থেকে ১৫ শতাংশ রিটার্ন। ছবি- সংগৃহীত
3
8
ধরা যাক, আপনি প্রতিদিন ১০০ টাকা করে বিনিয়োগ করছেন এসআইপিতে। তাহলে মাসে ৩০০০ টাকা রাখলেন। ১০ বছরে সেই অঙ্কের পরিমাণ গিয়ে দাঁড়াবে ৩ লাখ ৬০ হাজার টাকায়। ছবি- সংগৃহীত
4
8
এবার আপনি যে মিউচুয়াল ফান্ডে টাকা রেখেছেন সেখানে যদি বার্ষিক ১২ শতাংশ রিটার্ন পান তাহলে ১০ বছরে ৬ লাখ ৯৭ হাজার টাকা মতো সঞ্চয় করতে পারবেন। আর ১৫ শতাংশ সুদ পেলে সেটার পরিমাণ হবে প্রায় ৮ লাখ ৩৬ হাজার টাকা। ছবি- সংগৃহীত
5
8
১৫ বছরে জন্য যদি টাকা রাখেন, তাহলে ১২ শতাংশ রিটার্নে ১০০ টাকা করে দৈনিক বিনিয়োগে পেতে পারেন ১৫ লাখ ১৪ হাজার টাকা। আর ১৫ শতাংশ সুদের ক্ষেত্রে সেটার পরিমাণ হবে, ২০ লাখ ১৭ হাজার টাকা। ছবি- সংগৃহীত
6
8
যদি ২০০ টাকা করে দৈনিক এবং মাসে ৬০০০ টাকা করে সঞ্চয় করেন, তাহলে ১০ বছরে আপনি মোট ৭ লাখ, ২০ হাজার টাকা বিনিয়োগ করে ১২ শতাংশ সুদের পর ১৩ লাখ ৯৪ হাজার টাকা ফেরত পাবেন। আর ১৫ শতাংশ সুদ পেলে প্রায় ১৬ লাখ ৭২ হাজার টাকা। ছবি- সংগৃহীত
7
8
১৫ বছরের জন্য টাকা রাখলে ১২ শতাংশ সুদের পর পাবেন ৩০ লাখ ২৮ হাজার টাকা, আর ১৫ শতাংশ রিটার্ন যদি পান তাহলে ৪০ লাখ ৩৫ হাজার টাকা পাবেন।ছবি- সংগৃহীত
8
8
যদি এসআইপিতে টাকা রাখেন তবে চেষ্টা করুন অন্তত ১০-১৫ বছরের জন্যই টাকা রাখার। মার্কেটের ওঠাপড়া দেখে ঘাবড়ে গিয়ে বিনিয়োগ করা বন্ধ করবেন না। এতে আপনার পোর্টফোলিওর উপর প্রভাব পড়বে। মোটা অঙ্কের টাকা ফেরত চাইলে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণের টাকা জমাতে থাকুন সামর্থ্য অনুযায়ী।ছবি- সংগৃহীত