৪২ বছরে পা দিলেন শ্রেয়া ঘোষাল। ১২ মার্চ তাঁর জন্মদিন। গায়িকা বিগত দুই দশকের বেশি সময় ধরে একাধিক জনপ্রিয় গান উপহার দিয়েছেন। জেনে নিন ভারতের এই জনপ্রিয় গায়িকা মোট কত কোটি সম্পত্তির মালিক। ছবি- সংগৃহীত
2
6
সূত্রের খবর অনুযায়ী শ্রেয়া ঘোষাল প্রায় ২০০০ কোটি টাকার মালিক। তাঁর বার্ষিক আয় প্রায় ১০ থেকে ১২ কোটি টাকা। ছবি- সংগৃহীত
3
6
শ্রেয়া ঘোষাল এক একটি গান গাইতে কম বেশি ২৫ লাখ টাকা নেন বলেই জানা গিয়েছে। এছাড়া কনসার্ট, রিয়েলিটি শো তো আছেই। ছবি- সংগৃহীত
4
6
ভারতের দ্বিতীয় গায়িকা হলেন শ্রেয়া ঘোষাল যিনি সবথেকে বেশি সেরা মহিলা প্লেব্যাক সিঙ্গার এর পুরস্কার পেয়েছেন। ৫টি জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি, যার মধ্যে ৪টি আলাদা ভাষার গান রয়েছে। ছবি- সংগৃহীত
5
6
শ্রেয়া ঘোষাল বিগত দুই দশকের বেশি সময় ২০টি ভাষায় ৩ হাজারের বেশি গান গেয়েছেন। উপহার দিয়েছেন 'সাইবো', 'তেরি ওর', 'বরসো রে', 'দিওয়ানি মস্তানি', 'জাদু হ্যায় নশা হ্যায়' ইত্যাদির মতো গান। ছবি- সংগৃহীত
6
6
মাত্র ১৪ বছর বয়সে তিনি সারেগামাপাতে অংশ নেন এবং বিজয়ী হন। এরপর সঞ্জয় লীলা বনশালির 'দেবদাস' ছবিতে গান গাওয়ার সুযোগ পান। সেই ছবিতে তিনি ৫টি গান গান, এবং তার মধ্যে একটির জন্য জাতীয় পুরস্কার পান। এরপর আর কখনই ফিরে তাকাতে হয়নি শ্রেয়া ঘোষালকে। ছবি- সংগৃহীত