সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কেরিয়ারের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন অভিনেত্রী শিল্পা শেট্টি, যা শুনে শিউরে উঠছেন অনুরাগীরা।
2
8
শুটিং সেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েও কীভাবে তিনি কাজ চালিয়ে গিয়েছিলেন তিনি, সেই গল্পই এখন নেটপাড়ায় চর্চার বিষয়।
3
8
ঘটনাটি ঘটেছিল শিল্পার কেরিয়ারের শুরুর দিকের একটি সিনেমার শুটিং চলাকালীন। শিল্পার কথায়, "সেই সময় যন্ত্রণা এতটাই অসহ্য ছিল যে এখন মনে করতেই চাই না। আমার পিঠ এবং হাতের অনেকটা অংশ পুড়ে গিয়েছিল।"
4
8
শিল্পার কথায়, “আমার মনে আছে, একটা শটের সময় এইচএমআই লাইটে পিঠ পুড়ে গিয়েছিল। শটটা এমন ছিল যে, আমাকে ফ্রেম থেকে বেরিয়ে যেতে হতো। ঠিক পিছনেই একটা ছোট লাইট রাখা ছিল, যেটাতে আমার পিঠ ঠেকে যায়। আসলে পুড়ে যাওয়ার ঠিক সেই মুহূর্তেই কিছু বোঝা যায় না; যখন জ্বালাপোড়া শুরু হয়, তখন টের পাওয়া যায়।"
5
8
তিনি আরও বলেন, "এত কিছুর পরেও আমি পরের দিন শুটিংয়ে গিয়েছিলাম। সেদিন যে পোশাকটা পরার কথা ছিল, পিঠ পুড়ে যাওয়ার কারণে সেটা পরা অসম্ভব ছিল। তাই আমি পোশাকটা সামনে দিয়ে পরেছিলাম এবং পিঠের দিকটা চেইন না টেনে সুতো দিয়ে সেলাই করে নিতে বলেছিলাম।"
6
8
শিল্পা বলেন, "আমি জীবনে এতটাই পরিশ্রম করেছি যাতে আমার কারণে অন্য কারওর ক্ষতি বা লোকসান না হয়।”
7
8
বর্তমানে শিল্পা শেট্টি মানেই ফিটনেস আর শৃঙ্খলার প্রতীক। কিন্তু এই সাফল্যের নেপথ্যে যে কতটা রক্তজল করা পরিশ্রম আর পেশাদারিত্ব রয়েছে, তা এই ঘটনাটি আরও একবার প্রমাণ করে দিল।
8
8
সেদিনের আগুনের সেই ক্ষত হয়তো শুকিয়ে গিয়েছে, কিন্তু সেই লড়াইয়ের দাগ আজও শিল্পাকে মানসিকভাবে শক্ত থাকতে অনুপ্রেরণা যোগায়।