সাবধান! সাড়ে সাতি বা ঢাইয়া চলছে? সঙ্গে শনি বক্রী, এই ৭ ভুল করলে পড়বেন বড় বিপাকে
নিজস্ব সংবাদদাতা
২০ জুলাই ২০২৬ ১২ : ৫৩
শেয়ার করুন
1
10
জ্যোতিষশাস্ত্রে শনিকে কর্মফল, শৃঙ্খলা, ধৈর্য এবং ন্যায়বিচারের গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। বর্তমানে শনি বক্রী (Retrograde) অবস্থায় রয়েছে।
2
10
জ্যোতিষীদের মতে, এই সময় বিশেষ করে যাঁদের সাড়ে সাতি (Sade Sati) বা ঢাইয়া (Dhaiya) চলছে, তাঁদের আরও সতর্ক থাকা উচিত। কারণ এই সময়ে ছোট একটি ভুলও বড় সমস্যার কারণ হয়ে উঠতে পারে।
3
10
বিশেষজ্ঞদের মতে, শনি বক্রী থাকাকালীন সময়টি আত্মসমালোচনা, পুরনো ভুল শুধরে নেওয়া এবং ধৈর্যের সঙ্গে এগিয়ে চলার সময়। তাই এই সময়ে কিছু কাজ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
4
10
তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না: শনির বক্রী থাকাকালীন আবেগের বশে বা হঠাৎ করে নেওয়া সিদ্ধান্ত ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে। চাকরি পরিবর্তন, বড় অঙ্কের বিনিয়োগ বা নতুন ব্যবসা শুরু করার আগে সবদিক ভালভাবে বিচার করে সিদ্ধান্ত নেওয়াই শ্রেয়।
5
10
অন্যায় বা অসৎ কাজ করবেন না: শনিদেব ন্যায়বিচার করেন৷ তাই এই সময় অন্যায় করলে কারও ক্ষতির কথা চিন্তা করলে সেই নেতিবাচক প্রভাব জাতক বা জাতিকার জীবনে শতগুণ হয়ে যায়৷
6
10
গরীব বা অসহায় মানুষকে অপমান করবেন না: শনিকে সন্তুষ্ট রাখতে প্রবীণ, শ্রমজীবী ও দরিদ্র মানুষের প্রতি সম্মান দেখানোর কথা বলা হয়। তাঁদের অপমান বা অবহেলা করলে শনির অশুভ প্রভাব বাড়তে পারে বলে বিশ্বাস করা হয়।
7
10
অর্থের অপব্যবহার করবেন না: এই সময়ে আর্থিক পরিকল্পনায় সতর্ক থাকা জরুরি। অপ্রয়োজনীয় কেনাকাটা, বিলাসী খরচ বা অহেতুক ঋণ নেওয়া ভবিষ্যতে চাপ বাড়াতে পারে।
8
10
রাগ নিয়ন্ত্রণে রাখুন: শনির সময় ধৈর্যই সবচেয়ে বড় শক্তি। রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়া বা অহংকারের কারণে সম্পর্ক নষ্ট করা ভবিষ্যতে অনুশোচনার কারণ হতে পারে। তাই সংযম বজায় রাখার পরামর্শ দেন জ্যোতিষীরা।
9
10
দায়িত্ব অস্বীকার করবেন না: অফিস, ব্যবসা বা পরিবারের দায়িত্ব অবহেলা করলে তার প্রভাব দীর্ঘমেয়াদে পড়তে পারে। শনি কঠোর পরিশ্রম এবং দায়িত্ববোধকে গুরুত্ব দেয় বলেই মনে করা হয়।
10
10
অতিরিক্ত কাজের চাপ, অনিয়মিত জীবনযাপন বা ঘুমের অভাব শরীরের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই নিয়মিত বিশ্রাম, সুষম খাদ্য এবং শরীরচর্চার দিকে নজর দেওয়া জরুরি।