ছোট অসাবধানতায় দিতে হবে বড় খেসারত! ২০২৭ পর্যন্ত কাদের উপর ক্রুর দৃষ্টি শনির?
নিজস্ব সংবাদদাতা
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৩ : ২৯
শেয়ার করুন
1
11
আগামী বছর পর্যন্ত টেনশন বাড়াবে শনি। সাড়ে সাতি হোক বা ঢাইয়া, সবের কারণেই ২০২৭ পর্যন্ত বিপদ বাড়াবে শনি। কাদের সতর্ক থাকা প্রয়োজন জানুন। ছবি- সংগৃহীত
2
11
কুম্ভ: এই রাশির সাড়ে সাতির শেষ পর্ব চলছে। এই সময়টা আগের তুলনায় কিছুটা স্বস্তিদায়ক হলেও পুরোপুরি চাপমুক্ত নয়। টেনশন বাড়তে পারে। টাকা-পয়সা ও সঞ্চয় নিয়ে সমস্যা দেখা দেবে। ছবি- সংগৃহীত
3
11
পরিবারের দায়িত্ব বাড়বে। মতবিরোধ দেখা দিতে পারে। পুরনো আর্থিক দায় মেটানো নিয়ে সমস্যা দেখা দিতে পারে। কথা বলার সময় ভুল বোঝাবুঝি হতে পারে। ছবি- সংগৃহীত
4
11
মীন: সবচেয়ে বেশি মানসিক চাপে ভুগতে হবে। মীন রাশির জন্য এই সময়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ শনির সাড়ে সাতির মধ্য বা চূড়ান্ত তীব্র পর্যায় চলছে। তাছাড়া শনি সরাসরি মীন রাশিতে অবস্থান করছে। মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। ছবি- সংগৃহীত
5
11
কর্মক্ষেত্রে দায়িত্ব ও চাপ বৃদ্ধি পাবে। সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব আসবে। সিদ্ধান্ত নিতে দেরি হবে। অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে দুশ্চিন্তা হতে পারে। নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিতে পারে। ছবি- সংগৃহীত
6
11
মেষ: সাড়ে সাতির শুরু, এই সময় খরচ ও অস্থিরতা দেখা দেবে। শনি মীন রাশিতে থাকায় মেষের চন্দ্ররাশি থেকে এটি দ্বাদশ অবস্থান। ফলে খরচ, ঘুম, মানসিক চাপ এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। ছবি- সংগৃহীত
7
11
অপ্রয়োজনীয় খরচ বৃদ্ধি পাবে। ঋণ বা আর্থিক দায় জর্জরিত হতে পারেন। চাকরি/কর্মক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দেবে। ঘুমের অনিয়ম হবে। দূরে যাওয়া বা বিদেশ সংক্রান্ত ব্যস্ততা বৃদ্ধি পাবে। হঠাৎ কোনও বিষয়ে হতাশ হয়ে পড়তে পারেন। ছবি- সংগৃহীত
8
11
সিংহ: এই রাশির জন্য শনি মীন রাশিতে থাকায় চন্দ্ররাশি থেকে অষ্টম অবস্থানে রয়েছে। তাই শনির ঢাইয়ার মধ্যে এটি তুলনামূলকভাবে কঠিন অবস্থান হিসেবে ধরা হয়। মুহুর্মুহু কর্মক্ষেত্রে বাধা আসবে। ছবি- সংগৃহীত
9
11
হঠাৎ খরচ বৃদ্ধি পাবে। পারিবারিক দায়িত্বের চাপ বাড়বে। সম্পত্তি বা অর্থ সংক্রান্ত বিষয় সমস্যা দেখা দিতে পারে। মানসিকভাবে ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে। ছবি- সংগৃহীত
10
11
ধনু: ধনু রাশির ক্ষেত্রে মীন থেকে শনি চতুর্থ অবস্থানে রয়েছে। তাই ঢাইয়ার প্রভাব দেখা যাবে। বাড়ি বদল হতে পারে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে জটিলতা দেখা দিতে পারে। ছবি- সংগৃহীত
11
11
রাস্তায় চলাচল বা গাড়ি চালানোর সময় দুর্ঘটনা ঘটতে পারে। কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য হারাতে পারে। মানসিক শান্তি বিঘ্নিত হবে। ছবি- সংগৃহীত