২০২৬ সালের গোটাটাই মীন রাশিতে অবস্থান করবে শনি। এই কারণেই একাধিক রাশির উপর শনির সাড়ে সাতির প্রভাব থাকবে পুরোদমে। পিছু ছাড়বে না কষ্ট, দুর্ভোগ। ২০২৭ সালে যখন শনি মেষ রাশিতে প্রবেশ করবে তখন অবস্থার কিছুটা হলেও বদল আসবে। আবার নতুন করে কিছু রাশির সাড়ে সাতি শুরু হবে। ছবি-সংগৃহীত
2
8
বৃষ: ২০২৭ সাল থেকে বৃষ রাশির সাড়ে সাতি শুরু হবে। অর্থাৎ শনির সাড়ে সাতির প্রথম ধাপে থাকবে এই রাশির জাতকেরা। একের পর এক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। ছবি-সংগৃহীত
3
8
মেষ: এখনই সাড়ে সাতি চলছে এই রাশির। আগামী বছর দ্বিতীয় ধাপ এবং সবথেকে কঠিন ধাপে থাকবে সাড়ে সাতির। এই সময়টা এই মেষ রাশির জাতকদের সমস্যা বাড়বে। হঠাৎ করে খরচ বৃদ্ধি পেতে পারে। আয় কমবে। ঋণের বোঝা বাড়বে। ছবি-সংগৃহীত
4
8
কাজের ক্ষেত্রে বিভিন্ন সমস্যায় পড়তে হবে। মানসিক চাপ থাকবে। চাকরি খোয়ানোর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। ছবি-সংগৃহীত
5
8
মীন: সাড়ে সাতির শেষ ভাগে থাকবে মীন রাশি। ফলে, চাকরির ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। অতি সতর্ক এবং সাবধান হয়ে চলা উচিত। আর্থিক সমস্যায় ভুগতে হবে। ছবি-সংগৃহীত
6
8
তাড়াহুড়ো করে কোনও কাজ করলে ভুল হতে পারে। তাড়াহুড়ো কোনও সিদ্ধান্ত নেবেন না। বাড়ি, গাড়ি কেনার পরিকল্পনা থাকলে পিছিয়ে দিন। প্রেম এবং বৈবাহিক সম্পর্কে জটিলতা আসবে। ছবি-সংগৃহীত
7
8
কুম্ভ: বর্তমানে শনির সাড়ে সাতির শেষ ধাপে আছে এই রাশি। আগামী বছর শেষ হবে তার প্রভাব। তবে তার আগে বিনিয়োগ করার ক্ষেত্রে সচেতন এবং সতর্ক থাকুন। আর্থিক অবস্থা টলমল হতে পারে। স্বাস্থ্যের অবনতি হতে পারে। ছবি-সংগৃহীত
8
8
হয়ে যাওয়া কাজ শেষ মুহূর্তে এসে বিগড়ে যেতে পারে। ছোট থেকে ছোট কাজ শেষ করার জন্য প্রচণ্ড পরিশ্রম করতে হবে। পরিবারেও ছোটখাটো সমস্যা লেগেই থাকবে। ছবি-সংগৃহীত