শনির গোচরে হুহু করে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ৫ রাশির, খুলবে সৌভাগ্যের দরজা! ২০২৭-এর মাঝামাঝি থেকে টাকার জোয়ারে ভাসবেন কারা?
নিজস্ব সংবাদদাতা
১১ আগস্ট ২০২৬ ১০ : ০৪
শেয়ার করুন
1
11
২০২৭ সালে দীর্ঘ ৩০ বছর পর মেষ রাশিতে প্রবেশ করবে শনি। আগামী বছরের ৩ জুন এই রাশিতে মার্গী হয়ে এন্ট্রি নেবে বড়দেবতা, অক্টোবর ২০ পর্যন্ত সেখানেই থাকবে। আর এর ফলে বাম্পার লাভ হবে একাধিক রাশির। ছবি- সংগৃহীত
2
11
বৃষ: সবচেয়ে বেশি লাভের সম্ভাবনা এই রাশির। মেষ বৃষের দ্বাদশ ঘর হলেও শনির পরবর্তী অবস্থান এবং গোচর-চক্রের কারণে দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনা সফল হবে এই সময়। ছবি- সংগৃহীত
3
11
বিদেশ যাওয়ার ও পুরনো ধার মেটানোর সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে ধৈর্য ধরে কাজ করলে পরবর্তী সময়ে স্থায়ী আর্থিক লাভের ভিত্তি তৈরি হবে।ছবি- সংগৃহীত
4
11
মিথুন: কর্মজীবনে উন্নতির সুযোগ আসবে এই রাশির। শনির মেষ গোচর মিথুনের একাদশ ঘরে পড়বে। জ্যোতিষ মতে একাদশ ঘর আয়, লাভ, বড় নেটওয়ার্ক ও ইচ্ছাপূরণের সঙ্গে যুক্ত। ফলে আয় বৃদ্ধি, পদোন্নতি হতে পারে। ছবি- সংগৃহীত
5
11
ব্যবসায়ীরা নতুন ক্লায়েন্ট পেতে পারেন। কোনও প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ তৈরি পারে। দীর্ঘমেয়াদি আর্থিক লাভের সম্ভাবনা বাড়তে পারে।ছবি- সংগৃহীত
6
11
তুলা: প্রতিযোগিতায় সাফল্য আসবে। তুলার জন্য মেষ সপ্তম ঘর। শনির দৃষ্টি ও অবস্থান সম্পর্ক ও পার্টনারশিপে দায়িত্ব বাড়ালেও, ব্যবসায়িক অংশীদারিত্বকে দীর্ঘস্থায়ী করার সুযোগ দিতে পারে। ছবি- সংগৃহীত
7
11
যাঁরা ব্যবসা করেন বা দীর্ঘমেয়াদি চুক্তির সঙ্গে যুক্ত, তাঁরা বিশেষভাবে উপকৃত হতে পারেন। সন্তানের তরফে কোনও সুখবর পেতে পারেন। ছবি- সংগৃহীত
8
11
ধনু: ভাগ্য ও কর্মক্ষেত্রে স্থায়িত্ব আসবে। মেষ ধনুর পঞ্চম ঘর। শিক্ষা, সৃজনশীলতা, পরিকল্পনা, সন্তান এবং বুদ্ধিবৃত্তিক কাজের ক্ষেত্রে ধীরে ধীরে স্থায়ী সাফল্য আসতে পারে। ছবি- সংগৃহীত
9
11
দ্রুত ফলের পরিবর্তে পরিশ্রমের পরে নিশ্চিত ফল পাওয়ার সম্ভাবনাই বেশি। যাঁরা কোনও সম্পর্কে রয়েছেন বা বিয়ের কথা চলছে, তাঁদের বিয়ে পাকা হতে পারে।ছবি- সংগৃহীত
10
11
মকর: পরিশ্রমের বড় ফল পাবেন এই সময়। মেষ মকরের চতুর্থ ঘর। বাড়ি, সম্পত্তি, যানবাহন ও পারিবারিক স্থিতির ক্ষেত্রে দায়িত্ব বাড়বে। ছবি- সংগৃহীত
11
11
দীর্ঘমেয়াদি পরিকল্পনা করলে সম্পত্তি তৈরি বা পুরনো সম্পত্তি-সংক্রান্ত সমস্যা মেটানোর সুযোগ আসতে পারে। বিদেশ ভ্রমণের যোগ রয়েছে।ছবি- সংগৃহীত