আগামী ২০২৭ এর ৩ জুন পর্যন্ত দুই রাশির উপর থাকবে শনি ঢাইয়ার প্রভাব। বড়দেবতার ক্রুর দৃষ্টির কারণে তাঁদের একের পর এক বিপদের মুখে পড়তে হবে, দিতে হবে অগ্নিপরীক্ষা। ছবি- সংগৃহীত
2
8
শনি ঢাইয়ার কারণে চাকরি নিয়ে টানাটানি হতে পারে, ব্যবসায়ে হবে তুমুল লোকসান। আর্থিক সমস্যাতেও ভুগতে হবে। জেনে নিন শনির ঢাইয়ার প্রভাবে কাদের জীবন জেরবার হবে। ছবি- সংগৃহীত
3
8
সিংহ: শনি ঢাইয়ার কারণে কাজের জায়গায় একের পর এক সমস্যা আসবে। ছোট ছোট কাজ শেষ করতেও বহু সময় লাগবে। একাগ্রতার অভাব বোধ করবেন। ছবি- সংগৃহীত
4
8
অফিসের কোনও উচ্চপদস্থ কারও সঙ্গে বিবাদে জড়াতে পারেন। সহকর্মীরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। সতর্ক থাকুন। অযথা খরচ করা থেকে বিরত থাকুন। ছবি- সংগৃহীত
5
8
ধনু: এই সময় চট করে সাফল্য আসবে না। যতই চেষ্টা করুন, মন দিয়ে কাজ করুন কাঙ্ক্ষিত পরিণাম পাবেন না। তবে ধৈর্য হারাবেন না। ছবি- সংগৃহীত
6
8
ব্যক্তিগত জীবনেও একাধিক সমস্যা দেখা দেবে। মানসিক চাপ বাড়বে। স্বাস্থ্যের দিকেও নজর দিন। ছবি- সংগৃহীত
7
8
কী করলে এর থেকে নিষ্কৃতি পাবেন? শনিবার করে ব্রত রাখুন। নিয়ম বিধি মেনে শনিদেবের পুজো করুন। কালো তিল, অড়হর ডাল, সর্ষের তেল আর লোহার বস্তু দান করুন। এতে অশুভ প্রভাব কমবে। ছবি- সংগৃহীত
8
8
এছাড়া প্রতি শনিবার বট গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালান। শনি চল্লিশা পড়ুন। এতেও জীবনের সমস্যা কমবে। ছবি- সংগৃহীত