বলিউডে দীর্ঘ কেরিয়ারে একদিকে যেমন শক্তিশালী অভিনয়, তেমনই ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক, সম্পর্ক, গুঞ্জন—সব মিলিয়ে বারবার শিরোনামে উঠে এসেছেন শাহিদ কাপুর। ‘চকোলেট বয়’ ইমেজের আড়ালে তাঁর ব্যক্তিগত জীবনের নানা অধ্যায় বহু বছর ধরেই আলোচনার কেন্দ্রে থেকেছে। প্রেম, বিচ্ছেদ, গুঞ্জন পেরিয়ে হঠাৎ স্থিতিশীল সংসার। সব মিলিয়ে তাঁর জীবন যেন এক পূর্ণাঙ্গ বলিউডি স্ক্রিপ্ট।
2
8
এমএমএস বিতর্ক:
২০০৪ সালে তৎকালীন প্রেমিকা করিনা কাপুরের সঙ্গে একটি ব্যক্তিগত ভিডিও ফাঁস হয়ে যায় শাহিদের। হোটেলে তাঁদের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চুমু খাওয়ার সেই মুহূর্তের দৃশ্য ভাইরাল হয়ে যায় নেটপাড়ায়। শুরু হয় তুমুল বিতর্ক । মাত্র ২৪ বছর বয়সে এই ঘটনার ধাক্কা শাহিদকে মানসিকভাবে নাড়িয়ে দিয়েছিল বলেই শোনা যায় ইন্ডাস্ট্রির অন্দরমহলে।
3
8
করিনা-শাহিদের বিচ্ছেদ
করিনার সঙ্গে শাহিদের পাঁচ বছরের সম্পর্ক ভেঙে যায় প্রায় জব উই মেট ছবির শুটিং চলাকালীন সময়েই। সেই সময় সইফ আলি খানের সঙ্গে করিনার ঘনিষ্ঠতার গুঞ্জন শোনা যায়, যা নিয়ে মিডিয়ায় জল্পনা আরও জোরদার হয়।
4
8
একের পর এক সম্পর্ক
করিনার সঙ্গে সম্পর্ক চলাকালীনই নাকি একাধিক অভিনেত্রীর সঙ্গে শাহিদের নাম জড়িয়েছিল, যার মধ্যে ছিলেন অমৃতা অরোরা। পরে বিদ্যা বালন। যদিও এই অভিযোগ কখনও প্রকাশ্যে স্বীকার করেননি শাহিদ।
5
8
প্রিয়াঙ্কা অধ্যায়
করিনার সঙ্গে বিচ্ছেদের পর প্রায় দু’বছর ধরে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে শাহিদের সম্পর্কের গুঞ্জন ছিল বলিউডে ওপেন সিক্রেট। তাঁদের এই সম্পর্ক ভাঙার কারণ নিয়েও রটনা কম হয়নি। শহিদের নিরামিষ খাবারের অভ্যাস সংক্রান্ত নিয়েও নানা গল্প ছড়ায়।
6
8
স্রেফ রাতের সম্পর্ক?
২০০৭ থেকে ২০১৪। এই সময়টাকে ঘিরে নানা ট্যাবলয়েড শাহিদের একাধিক স্বল্পস্থায়ী সম্পর্কের কথা উঠে আসে। তালিকায় ছিলেন অনুষ্কা শর্মা, সোনাক্ষী সিনহা-সহ আরও কয়েকজন অভিনেত্রী। যদিও এগুলোর বেশিরভাগই কখনও নিশ্চিত হয়নি।
7
8
স্থিতিশীল সংসারের পথে
২০১৫ সালে তিনি আচমকা বিয়ে করেন দিল্লির তরুণী মীরা রাজপুতকে। তাঁদের মধ্যে বয়সে ১৩ বছরের ফারাক থাকা এই বিয়ে হয়েছিল আধ্যাত্মিক সংগঠন-এর মাধ্যমে। এরপর থেকেই শাহিদের ব্যক্তিগত জীবন তুলনামূলকভাবে স্থির হয়।
8
8
‘বক্স অফিস পয়জন’
ক্যারিয়ারের এক পর্যায়ে টানা প্রায় দশটি ছবি বক্স অফিসে ব্যর্থ হওয়ায় শাহিদকে ‘বক্স অফিস পয়জন’ বলেও আখ্যা দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে হায়দর ও কবীর সিং তাঁকে ফের প্রথম সারির অভিনেতার আসনে বসায়।