নভেম্বরে বক্রী বুধ শুক্র, সূর্যের গোচর, বৃষ সিংহের সম্পত্তিলাভের যোগ, বাকিদের জন্য মাসটি কেমন যাবে?
- 1
- 14
নভেম্বর ২০২৬। বছরের শেষের দিকে এগিয়ে আসার এই মাসে গ্রহ-নক্ষত্রের অবস্থানে একাধিক পরিবর্তন ঘটতে চলেছে। বৈদিক জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী, মাসের প্রথমার্ধে বুধ ও শুক্রের বক্রী অবস্থানের প্রভাব থাকবে। ১৩ নভেম্বর বুধ মার্গী হবে এবং ১৪ নভেম্বর শুক্রের গতিও স্বাভাবিক হবে।
- 2
- 14
অন্যদিকে, ১২ নভেম্বর মঙ্গল কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে। ১৬ নভেম্বর সূর্যের বৃশ্চিক রাশিতে গোচর ঘটবে। ফলে মাসের প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে পরিস্থিতির কিছু পরিবর্তন দেখা যেতে পারে। দেখে নেওয়া যাক, নভেম্বর মাসে মেষ থেকে মীন—১২টি চন্দ্ররাশির জাতক-জাতিকাদের কেমন কাটতে পারে।
- 3
- 14
মেষ (Aries): নভেম্বর মাসে মেষ রাশির জাতক-জাতিকাদের মনোযোগ থাকবে সন্তান, পড়াশোনা এবং সৃজনশীল কাজের দিকে। নতুন কোনও পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আসতে পারে। পরিচিত মহল থেকে ভাল পরামর্শ ও সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে সতর্ক থাকতে হবে। ১৩ নভেম্বর পর্যন্ত ব্যবসায়িক অংশীদারিত্ব বা পুরনো চুক্তি নিয়ে জটিলতা দেখা দিতে পারে। পারিবারিক দায়িত্ব ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখা জরুরি। ঘুম ও বিশ্রামের দিকেও নজর দিন।
- 4
- 14
বৃষ: এই মাসে বৃষ রাশির জাতক-জাতিকাদের কাছে বাড়ি, পরিবার ও সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলি বেশি গুরুত্ব পাবে। বাড়ি সংস্কার, স্থান পরিবর্তন কিংবা সম্পত্তি কেনাবেচার পরিকল্পনা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তিদের পরামর্শ কাজে আসবে। তবে ১২ নভেম্বরের পর পারিবারিক বিষয়ে মতবিরোধ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। প্রেমের ক্ষেত্রে ধীরগতির পরিস্থিতি দেখা দিতে পারে। সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। আয়ের তুলনায় ব্যয় বেড়ে যেতে পারে, তাই আর্থিক পরিকল্পনা করে চলুন।
- 5
- 14
মিথুন: নভেম্বর মাসে নিজের উদ্যোগ ও পরিশ্রমের মাধ্যমে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে মিথুন রাশির জাতকদের। লেখালেখি, যোগাযোগ, ছোট ভ্রমণ এবং নতুন কোনও দক্ষতা শেখার ক্ষেত্রে সময়টি গুরুত্বপূর্ণ হতে পারে। ১২ নভেম্বরের পর অসম্পূর্ণ কাজ এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ আসবে। তবে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। ১৩ নভেম্বর পর্যন্ত পরীক্ষা, পড়াশোনা বা সৃজনশীল কাজের নথিপত্র ভাল করে যাচাই করে নিন। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে কথাবার্তা ও পারস্পরিক বোঝাপড়া গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
- 6
- 14
কর্কট: মাসের শুরুতে কিছুটা চাপ থাকলেও ১২ নভেম্বরের পর কর্কট রাশির জাতকদের পরিস্থিতিতে স্বস্তি আসতে পারে। কারণ, এই দিন মঙ্গল নিজের অবস্থান পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে। পরিবারের আর্থিক পরিস্থিতি, সঞ্চয় এবং কথাবার্তার উপর বিশেষ নজর দিতে হবে। রাগের মাথায় কোনও কথা বললে পারিবারিক অশান্তি তৈরি হতে পারে। হঠাৎ খরচ বাড়ার সম্ভাবনাও রয়েছে। কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করতে হবে ধৈর্যের সঙ্গে। ঘুমের সমস্যা ও শারীরিক ক্লান্তি এড়াতে বিশ্রাম জরুরি। মাসের দ্বিতীয়ার্ধে জীবনসঙ্গীর সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে।
- 7
- 14
সিংহ: নভেম্বর মাসে সিংহ রাশির জাতকদের জীবনে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। ১২ নভেম্বর বৃহস্পতি, কেতু ও মঙ্গল একই রাশিতে অবস্থান করবে। ফলে ব্যক্তিগত জীবন, বাড়ি, সম্পত্তি এবং দূরযাত্রার বিষয়গুলি গুরুত্ব পেতে পারে। তবে আবেগের বশে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। কর্মক্ষেত্রে কিছু বাধা আসতে পারে। কোনও নথিতে সই করার আগে ভাল করে পড়ে নিন। কাউকে টাকা ধার দিলে তা আটকে যাওয়ার আশঙ্কা রয়েছে। প্রেম ও দাম্পত্য জীবনে সঙ্গীকে সময় দেওয়া প্রয়োজন। পরিবারের কারও স্বাস্থ্যের দিকেও নজর রাখুন।
- 8
- 14
কন্যা: নভেম্বর মাসে কন্যা রাশির জাতকদের আর্থিক বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। হঠাৎ খরচ বেড়ে যেতে পারে। বিশেষ করে ভ্রমণ, চিকিৎসা বা অন্যান্য ব্যক্তিগত প্রয়োজনে অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে। ১২ নভেম্বরের পর কাজের চাপ এবং বিশ্রামের অভাব দেখা দিতে পারে। ১৪ নভেম্বর শুক্র মার্গী হওয়ার পর সম্পর্ক ও সৃজনশীল কাজের ক্ষেত্রে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা প্রমাণের সুযোগ আসবে। বিদেশ সংক্রান্ত কাজেও অগ্রগতির সম্ভাবনা রয়েছে। তবে কোনও আর্থিক লেনদেনের আগে হিসাব ভাল করে যাচাই করে নিন।
- 9
- 14
তুলা: নভেম্বর মাস তুলা রাশির জাতকদের জন্য আর্থিক দিক থেকে গুরুত্বপূর্ণ হতে পারে। আয় বৃদ্ধি, নতুন যোগাযোগ এবং পরিচিত মহলের সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। ১২ নভেম্বরের পর বৃহস্পতি, মঙ্গল ও কেতুর অবস্থান একাদশ ভাবে প্রভাব ফেলবে। ফলে দীর্ঘদিনের কোনও পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আসতে পারে। তবে বন্ধুত্ব ও আর্থিক লেনদেন একসঙ্গে জড়িয়ে ফেলবেন না। ১৩ নভেম্বরের আগে গুরুত্বপূর্ণ চুক্তি বা কাগজপত্র ভাল করে যাচাই করা প্রয়োজন। প্রেমের ক্ষেত্রে বন্ধুত্ব থেকে নতুন সম্পর্ক তৈরি হতে পারে। পারিবারিক সঞ্চয়ের দিকেও নজর দিন।
- 10
- 14
বৃশ্চিক: নভেম্বর মাসে বৃশ্চিক রাশির জাতকদের কর্মজীবনে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। চাকরিতে পদোন্নতি কিংবা নতুন দায়িত্ব পাওয়ার সুযোগ আসতে পারে। ব্যবসায় নতুন পরিকল্পনা তৈরি হতে পারে। তবে মাসের মাঝামাঝি কর্মক্ষেত্রে বিরোধিতা বা হঠাৎ বাধার মুখে পড়তে হতে পারে। তাই সহকর্মী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার সময় সংযত থাকুন। ১৬ নভেম্বর সূর্য নিজের রাশিতে প্রবেশ করার পর আত্মবিশ্বাস বাড়তে পারে। প্রেমের সম্পর্কে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ সমস্যা তৈরি করতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতিও নজর দেওয়া প্রয়োজন।
- 11
- 14
ধনু: নভেম্বর মাস ধনু রাশির জাতকদের জন্য ভাগ্য ও উচ্চশিক্ষার দিক থেকে গুরুত্বপূর্ণ হতে পারে। বৃহস্পতির অবস্থান উচ্চশিক্ষা, ধর্মীয় কাজ, শিক্ষক এবং দূরযাত্রার বিষয়গুলিকে গুরুত্ব দেবে। ব্যবসায় নতুন চুক্তি বা সম্প্রসারণের সুযোগ আসতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নেওয়া পড়ুয়ারা ভাল খবর পেতে পারেন। বিদেশযাত্রার পরিকল্পনাও বাস্তবায়িত হতে পারে। তবে ১২ নভেম্বরের পর বাবা, শিক্ষক বা পরিবারের বয়স্ক সদস্যদের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলুন। প্রেম ও দাম্পত্য জীবনে বোঝাপড়া বজায় থাকবে। স্বাস্থ্য ভাল রাখতে খাদ্যাভ্যাস ও দৈনন্দিন রুটিনে নজর দিন।
- 12
- 14
মকর: নভেম্বর মাসের প্রথমার্ধ মকর রাশির জাতকদের জন্য কিছুটা ব্যস্ততা ও চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে। কর্মসূত্রে ভ্রমণ করতে হতে পারে। তবে সেই ভ্রমণ থেকে লাভের সম্ভাবনাও রয়েছে। কর্মক্ষেত্রে বিরোধীদের মোকাবিলা করতে বুদ্ধি ও কৌশলের সাহায্য নিতে হবে। ১২ নভেম্বরের পর ঋণ, বিমা, কর এবং যৌথ সম্পত্তির মতো বিষয়গুলিতে সতর্ক থাকা প্রয়োজন। হঠাৎ কোনও খরচ সামনে আসতে পারে। অন্যদিকে, কর্মক্ষেত্রে নিজের দক্ষতা ও পরিশ্রমের স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্ককে বিবাহের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে পরিবারের সম্মতি মিলতে পারে।
- 13
- 14
কুম্ভ: নভেম্বর মাসে কুম্ভ রাশির জাতকদের দাম্পত্য ও ব্যবসায়িক অংশীদারিত্বের বিষয়গুলি বিশেষ গুরুত্ব পাবে। মাসের প্রথমদিকে কাজের জায়গায় সহকর্মী বা বিরোধীদের কথায় বেশি গুরুত্ব না দেওয়াই ভাল। ১২ নভেম্বরের পর জীবনসঙ্গী কিংবা ব্যবসায়িক অংশীদারের সঙ্গে মতবিরোধ তৈরি হতে পারে। তাই কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে আলোচনা করুন। ১৬ নভেম্বরের পর কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব ও উন্নতির সুযোগ আসতে পারে। আটকে থাকা কাজ এগোবে। আর্থিক বিষয়ে বড় বিনিয়োগের আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া প্রয়োজন। প্রেমের সম্পর্কে সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দিন।
- 14
- 14

















